× Banner
সর্বশেষ
জেনেভায় আইএলও তে বাংলাদেশের গণতান্ত্রিক সরকারকে অভিনন্দন ও পূর্ণ সমর্থন বাংলাদেশীদের জন্য হজ ও উমরাহ সেবায় নতুন গতি সঞ্চার হবে -ধর্মমন্ত্রী ফ্যামিলি কার্ড বাংলাদেশের জনগোষ্ঠীর সামাজিক সুরক্ষা নিশ্চিত করবে -সমাজকল্যাণ মন্ত্রী জলবায়ু পরিবর্তন ভবিষ্যতের আশঙ্কা নয় এটি অনিবার্য বাস্তবতা -দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী যুবশক্তিকে দক্ষ মানবসম্পদে রূপান্তরে বিএনসিসিকে শক্তিশালী করার উদ্যোগ শিক্ষামন্ত্রীর মন্ত্রী ফকির মাহবুব আনামের সাথে ফ্রান্সের রাষ্ট্রদূতের সাক্ষাৎ নির্বাহী প্রকৌশলীদের সশরীরে উপস্থিত হয়ে চলমান সব কাজ যাচাই করার নির্দেশ ডিএনসিসি প্রশাসকের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জীবনবৃত্তান্ত খেলোয়াড়দের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত না হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর রাস্তায় হাঁটার সময় মানুষ যেন আমাদের ব্লেম দিতে না পারে -ডিএনসিসি প্রশাসক

নিউজ ডেক্স

সোনাইমুড়ী থানার ওসির বিরুদ্ধে অস্ত্রসহ আটক যুবকদের ছেড়ে দেওয়ার অভিযোগ

admin
হালনাগাদ: মঙ্গলবার, ৪ জানুয়ারী, ২০২২
সোনাইমুড়ী থানার ওসির বিরুদ্ধে অস্ত্রসহ আটক যুবকদের ছেড়ে দেওয়ার অভিযোগ

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলামের বিরুদ্ধে অস্ত্রসহ আটক তিন যুবককে ছেড়ে দেওয়ার অভিযোগ উঠেছে।

জেলা পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম বলেন, সোনাইমুড়ী থানা থেকে অস্ত্রসহ আটক যুবকদের ছেড়ে দেওয়ার অভিযোগ পেলে এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয় । এ কমিটিকে তিন দিনের মধ্যে প্রতিবেদন দিবে।  প্রতিবেদন পেলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

একাধিক সূত্র জানায়, গত শুক্রবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে উপজেলার বজরা এলাকা থেকে একটি অস্ত্রসহ তিন যুবককে আটক করে থানার নিয়ে আসে সোনাইমুড়ী থানার উপ-পরিদর্শক (এএসআই) গাজী সোহেল রানাসহ পুলিশের একটি টহল দল।এরপর স্থানীয় একাধিক ব্যক্তি বিষয়টি নিয়ে ওসির সঙ্গে দেনদরবার করে ভোর পাঁচটার দিকে আটক যুবকদের থানা থেকে ছাড়িয়ে নেয়।

অভিযোগের বিষয়ে জানতে সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলামের ফোনে একাধিক গণমাধ্যম কর্মি ফোন করলেও তিনি কোন সাড়া দেননি।

এ বিষয়ে জানতে চাইলে অভিযান পরিচালনাকারী উপ-পরিদর্শক (এএসআই) গাজী সোহেল রানা বলেন, শুক্রবার রাতে একটি অটোরিকশার পেছনে রাখা একটি খেলনা পিস্তলসহ তিন যুবককে আটক করা হয়। ওসির নির্দেশে পরে থানায় নিয়ে আসা ৩যুবককে ভোর পাঁচটার দিকে তিনি  ছেড়ে দেন।


এ ক্যটাগরির আরো খবর..