× Banner
সর্বশেষ
স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন হানিফ সংকেত প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত পঞ্চগড়ের বোদায় ৩শত লিটার পেট্রোল জব্দ, ২ জনের জেল ও জরিমানা  তুরস্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন পররাষ্ট্রমন্ত্রী সমাজকল্যাণ মন্ত্রীর সঙ্গে মা‌র্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ চিকিৎসক ও সরঞ্জাম সংকটে শার্শার উপ-স্বাস্থ্যকেন্দ্রগুলোতে সেবা বন্ধ শিগগিরই সংশোধনের মাধ্যমে চূড়ান্ত হচ্ছে সম্প্রচার নীতিমালা বেগম খালেদা জিয়ার পক্ষে স্বাধীনতা পুরস্কার প্রধানমন্ত্রীর কন্যা জাইমা রহমান প্রধানমন্ত্রীর সঙ্গে বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের সাক্ষাৎ নীরা গ্রাহকদের বিশেষ সুবিধা দিতে শাহরুখ আমিনের সঙ্গে প্রাইম ব্যাংকের চুক্তি

সৈয়দ আশরাফুল ইসলাম এর নামাজে জানাজা অনুষ্ঠিত

admin
হালনাগাদ: রবিবার, ৬ জানুয়ারী, ২০১৯

বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক, প্রেসিডিয়াম সদস্য, ৫ (পাঁচ) বারের নির্বাচিত সংসদ সদস্য ও জনপ্রশাসন মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আশরাফুল ইসলাম এর নামাজে জানাজা আজ জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হয়।

জানাজায় রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ, মন্ত্রী পরিষদের সদস্যবৃন্দ, প্রধানমন্ত্রীর উপদেষ্টাবৃন্দ, সংসদ সদস্যবৃন্দ, সর্বস্তরের নাগরিক, রাজনৈতিক সহকর্মী, গুণগ্রাহী, প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তাবৃন্দ, রাষ্ট্রপতির কার্যালয়ের কর্মকর্তাবৃন্দ, সংসদ সচিবালয়ের কর্মকর্তা/কর্মচারীবৃন্দসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ শরিক হন।

মরহুমের প্রতি শ্রদ্ধা জানিয়ে ঢাকা জেলা প্রশাসনের পক্ষ থেকে গার্ড অভ অনার প্রদান করা হয়। রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী, বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষে দলের সভানেত্রী শেখ হাসিনা ও দলীয় নেতৃবৃন্দ, বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া, ১৪ দলের পক্ষে মুখপাত্র স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম, জাতীয় পার্টি, জাসদসহ বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষে মরহুমের মরদেহে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন।

জানাজা শেষে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়।

উল্লেখ্য, সৈয়দ আশরাফুল ইসলাম ৩ জানুয়ারি, ২০১৯ রাত ৯.৩০ মিনিটে ব্যাংককের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মত্যুবরণ করেন (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাহি রাজিউন)।


এ ক্যটাগরির আরো খবর..