সৈয়দ আবুল হোসেনের চোখে শুধু উন্নয়নের স্বপ্ন

সৈয়দ রাকিবুল ইসলাম:  মাদারীপুর-৩ আসন তথা কালকিনি ও ডাসারে যার হাত ধরে চারদিকে উন্নয়নের যে অকল্পনীয় দৃষ্টান্ত স্থাপন করেছেন। তিনি আর কেহ নন, তিনি কালকিনি ও ডাসারের মাটি ও মানুষের প্রিয় নেতা আলহাজ্ব সৈয়দ আবুল হোসেন। কেবল তার চোখেই উন্নয়নের স্বপ্ন বুনে যাচ্ছে সাধারন মানুষ।

মাদারীপুর এক অংশ ও কালকিনি উপজেলা নিয়ে মাদারীপুর -৩ সংসদীয় আসন। ১৯৯১ সালে মাদারীপুর -৩ আসনে নৌকা প্রতিক নিয়ে বিপুল ভোটে জয়লাভ করে, তিনি সংসদ সদস্য হন তখন বিরধীদল ক্ষমতায়। ১৯৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় এসে সরকার গঠন করলে, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী হন সৈয়দ আবুল হোসেন। সেই থেকে তিনি চার চারবার সংসদ সদস্য নির্বাচিত হন।

তিনি মাদারীপুর, কালকিনিতে রাজনৈতিক অঙ্গনে পা রাখার আগ থেকেই, মানুষের উন্নয়নের জন্য সদা কাজ করে আসছিলেন। সুখে,দুঃখে গরীব খেটে খাওয়া মেহনতি মানুষের পাশে থেকে তার সহানুবতির হাত বাড়িয়ে দিয়েছেন সর্বদা। তাই সাধারন মানুষের মোনের মনিকোঠায় অচিরেই স্থান করে নেয়।

শিক্ষা বিস্তারে অনন্য ভুমিকা রাখার জন্য তিনি পেয়েছেন,আন্তর্জাতিক শিক্ষানুরাগী খ্যাতি। অসংখ্য স্কুল, কলেজ, মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্টা করে বিশ্বের দরবারে প্রশংসার দাবিদার হয়েছেন। আওয়ামী লীগের দশম নির্বাচনে রাজনৈতিক কৌশলগত কারনে মনোয়ন বঞ্চিত হন এই বর্ষিয়ান নেতা ।

মাদারীপুর-৩ সংসদীয় আসনের সাবেক যোগাযোগ মন্ত্রী সৈয়দ আবুল হোসেনকে বাদ দিয়ে মনোয়ন দেওয়া হয় অ ফ ম বাহাউদ্দিন নাসিম কে, ঠিক তখনই উপজেলা আওয়ামী লীগের নেতা কর্মিরা নাছিমের মনোয়ন বাতিল করে, আবুল হোসেনের মনোয়নের দাবিতে সড়ক অবরোধ ও বিক্ষোপসহ নানা কর্মসূচি নেয়। কিন্তু সিদ্ধান্ত আর বদলায় নি।

কিন্তুু সৈয়দ আবুল হোসেনের জনপ্রিয়তা এতটাই বেশী যে, তার প্রভাব পরে উপজেলা নির্বাচনে আবুল হোসেন সমর্থকদের জয় এবং বাহাউদ্দিন নাছিমের পরাজয় ঘটে।

সৈয়দ আবুল হোসেন কালকিনির মাটিতে অতিতে উন্নয়নের যে রূপরেখা বাস্তবায়ন করেছেন। সেই উন্নয়নের ধারা তিনি আজও তিনি বজায় রেখেছেন । তাই তিনি ধীরে ধীরে মানুষের আস্তার প্রতিক হয়েছেন।

সৈয়দ আবুল হোসেনের একনিষ্ঠ কর্মী শরীফ জানে আলম বলেন, সৈয়দ আবুল হোসেন এমন কিছু গুনবলির অধিকারী যার তুলনা হয়না। তিনি সৎ নির্ভিক অন্যায়ের কাছে কখনও মাথা নত করেননি। তার সিষ্টাচার ও পরম ধৈর্যের রাজনীতিতে বিমুহুত হই। তিনি মানুষকে ভালবাসা দিয়ে জয় করে নেয় অতিসহযেই। বঙ্গবন্ধুর প্রাকৃত আদর্শের সৈনিক হিসেবে তিনি নিড়ালস কাজ করে যাচ্ছেন দূর্বার গতিতে। তিনি মাননীয় প্রধানমন্ত্রী শেখহাসিনার ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে অদম্য পরিশ্রম করে, দেশের গুরুত্বপূর্ন উন্নয়মূলক কর্মকান্ডে অবদান রেখে চলছেন। তার বিকল্প কালকিনি ও ডাসারের মাটিতে আর কেহ নেই। কেবল তার হাস্যউজ্জল চোখেই আমরা দেখি উন্নয়নের স্বপ্ন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।