× Banner
সর্বশেষ
জনগণের আস্থা ছাড়া রাজনীতি টেকসই নয়: তথ্যমন্ত্রী ১৮০ দিনের কর্মসূচিতে জনসেবার মানোন্নয়ন ও স্থানীয় সরকার শক্তিশালীকরণে গুরুত্ব এআইভিত্তিক ডেটা বিশ্লেষণে বাজার ব্যবস্থাপনা শক্তিশালী করবে সরকার জাপানের সহযোগিতায় ১৬ ডিসেম্বর শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল উদ্বোধনের প্রস্তুতি জাতীয় স্বার্থ সুরক্ষায় স্বচ্ছ কার্বন মার্কেট গঠনের আহ্বান দেশে টেক্সটাইল ও পাট খাতে বৃহৎ উৎপাদন কেন্দ্র স্থাপনের পরিকল্পনা সমুদ্রবন্দরসমূহকে তিন নম্বর সতর্ক সংকেত দেখানোর নির্দেশ রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের প্রস্তুতি সম্পন্ন, ভোটার তালিকার অপেক্ষায় ইসি রাষ্ট্রপতি নির্বাচনে সম্পূর্ণ প্রস্তুত নির্বাচন কমিশন – সিইসি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন চ্যালেঞ্জ করে রিট খারিজ

বেনাপোলে সেলুন কর্মচারীর স্ত্রীকে শ্লীলতাহানি আ’লীগ নেতার

Kishori
হালনাগাদ: বুধবার, ১ এপ্রিল, ২০২০
সেলুন কর্মচারীর স্ত্রীকে শ্লীলতাহানি

স্টাফ রিপোর্টার বেনাপোলঃ বেনাপোল পৌরএলাকায় মধ্যরাতে হিন্দু সম্প্রদায়ের  একজন  সেলুন কর্মচারীর স্ত্রীকে শ্লীলতাহানি অভিযোগে একই এলাকার বাবু সর্দার নামে আ’লীগের এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার(০১ এপ্রিল) দিবাগত মধ্য রাতে বেনাপোল পৌরসভার ছোটআঁটড়া গ্রামে মন্দীর সড়কে এ ঘটনা ঘটে।
অভিযুক্ত বাবু সর্দার বেনাপোল পৌরসভার ছোট আঁচড়া গ্রামের আকবরের ছেলে এবং ছোট আচড়া ওয়ার্ড আ’লীগের সাংগঠনিক সম্পাদক।
বেনাপোল পূজা উৎযাপন কমিটির সেক্রেটারী উজ্বল বিশ্বাস জানান, দিবাগত রাত ১ টার দিকে প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘরের বাইরে যান ঐ নারী। এসময় বাবু সর্দার মদ্যপ অবস্থায় বাড়ির পাশে অবস্থান করছিল। পরে ঐ নারীকে একা পেয়ে সে শ্লীলতাহানীর চেষ্টা করে। এসময় তার চিৎকারে ঘর থেকে বের হয়ে স্বামী রক্ষা করতে এগিয়ে আসলে নারীর মাথায় টস লাইট দিয়ে আঘাত করে পালিয়ে যায়। পরে পুলিশকে অভিযোগ দিলে পুলিশ তাকে গ্রেফতার করে।
স্থানীয়রা জানান,অভিযুক্তের বিরুদ্ধে গ্রামে নানান অভিযোগ রয়েছে। দলের প্রভাব দেখিয়ে সে নিরীহ মানুষের উপর অত্যাচার করে। কিন্তু ভয়ে তার বিরুদ্ধে কেউ মুখ খুলতে চায়না।
বেনাপোল পোর্টথানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মামুন খান জানান,ঐ নারীকে শ্লীলতাহানী ও মারধোরের অভিযোগে তাকে গ্রেফতার দেখানো হয়েছে। এছাড়া ঐ পরিবারের নিরাপত্তার বিষয়টিও পুলিশ দেখছে বলে জানান তিনি।
এদিকে অভিযুক্তকে ছাড়াতে সকাল থেকে বিভিন্ন নেতাকে থানায় দেনদরবারের চেষ্টা করতে দেখা গেছে। তবে পুলিশ শক্ত অবস্থানে রয়েছে বলে জানা গেছে।


এ ক্যটাগরির আরো খবর..