× Banner
সর্বশেষ
কোটালীপাড়ায় অবৈধভাবে দখলকৃত খাল উদ্ধার চাঁদাবাজদের ধরতে অফিসের গেটে তালা মেরে মাদারীপুর রেজিস্ট্রার অফিসে সংসদ সদস্যর অভিযান খেলাধুলার মাধ্যমেই সকল ভেদাভেদ ভুলে সকলকে ঐক্যবদ্ধ করা হবে -যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাটকা সংরক্ষণ সপ্তাহ ৭-১৩ এপ্রিল, ইলিশ বাড়াতে সমন্বিত উদ্যোগ জরুরি -মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী পাকিস্তান-বাংলাদেশ ‘নলেজ করিডোর’ উদ্যোগে তথ্য ও সম্প্রচার মন্ত্রীর গুরুত্বারোপ নড়াইলে বীর মুক্তিযোদ্ধা কৃষ্ণপদ আর্চয্যকে কুপিয়ে ও পিটিয়ে জখম পারস্পরিক সহযোগিতা নিয়ে প্রধানমন্ত্রীর সাথে ভারতীয় হাই কমিশনের বৈঠক আবারও ভূমধ্যসাগরে নৌকাডুবি: ১০৫ অভিবাসীর মধ্যে ৭০ জন নিখোঁজ বর্তমান সরকারের প্রথম একনেক বৈঠক আজ: ১১,৫৭৮ কোটি টাকার ১৭ প্রকল্প অনুমোদনের প্রস্তাব সংরক্ষিত নারী আসনের নির্বাচনী তফসিল ঘোষণা হতে পারে আজ

সেলফি প্রেমীদের জন্য এবার সেলফি চামচ

admin
হালনাগাদ: শনিবার, ৩ অক্টোবর, ২০১৫

ছবির আহমেদ আবিরঃ এখন সেলফির যুগ। আর যুগের সঙ্গে তাল মিলিয়ে চলতে উঠে পড়েছে লেগেছে সবাই। ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, গুগলপ্লাস খুললেই দেখা যায় নানা ধরনের সেলফি। নানা ঢঙে, হরেক ভঙ্গিমায়, বিভিন্ন স্থানে সেলফি তুলে সামাজিক যোগাযোগের মাধ্যমে পোস্ট করার যেন অঘোষিত প্রতিযোগিতা চলছে। আর এক্ষেত্রে সব অবস্থাতেই সেলফি তুলে পোস্ট করতে পারলে তবেই আনন্দ। কিন্তু খেতে-খেতে সেলফি তোলা তো আর সম্ভব নয়! ওইটুকুই আফসোস ছিল। কিন্তু সেটাই বা বাদ যাবে কেন? এবার সেই সমস্যারও সমাধান এসে গেছে।

খাওয়ার সময় বিশেষ চামচ তুলবে সেলফি। এনডিটিভির খবরে বলা হয়েছে, বাজারে এসেছ ‘সেলফি স্পুন’ নামক এমন একটি চামচ, যেটিকে ৩০ ইঞ্চি পর্যন্ত লম্বা করে সেলফি স্টিক হিসেবে ব্যবহার করা যাবে। সেলফি স্পুন নামক এই চামচটি আসলে একটি সেলফি স্টিক। সেখানে ক্যামেরা লাগালেই খেতে খেতে সেলফি তোলা যাবে। চামচ আকৃতির এই স্টিকটি ৩০ ইঞ্চি পর্যন্ত বর্ধিত করার সুবিধা থাকায়, খাওয়ার সময় কোনো ব্যাঘাত ঘটবে না। স্মার্টফোনে ব্লুটুথ অন করে খেতে খেতে সেলফি তোলা যাবে এই চামচে। রয়েছে দুটিসুইচ। একটি অন করলে ছবি চলে আসবে অ্যান্ড্রয়েড ফোনে। অপরটি ছবি লোড করবে আইফোনে।


এ ক্যটাগরির আরো খবর..