× Banner
সর্বশেষ
খাতা মূল্যায়ন অনিয়মে কঠোর ব্যবস্থা, নকলমুক্ত এসএসসি পরীক্ষা নিশ্চিতের নির্দেশনা দিলেন শিক্ষামন্ত্রী সমতল ও পাহাড়ে কোনো বৈষম্য থাকবে না -পার্বত্য মন্ত্রী সালথায় শিক্ষকের বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন টেকনাফ স্থলবন্দরের কার্যক্রম পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হয়েছে -নৌপরিবহন প্রতিমন্ত্রী নাসা মেইনল্যান্ড গার্মেন্টস খুলছে ৮ এপ্রিল -শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী দর্জি কাজের মাধ্যমে প্রতিষ্ঠিত হওয়ার স্বপ্ন বুনছেন বিধবা সায়রা খাতুন  নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে সরকারের জিরো টলারেন্স -সমাজকল্যাণ মন্ত্রী শার্শা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহারিয়ার মাহমুদকে অপসারণের দাবিতে মানববন্ধন ফরিদপুরে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে স্বর্ণ ব্যবসায়ীর মর্মান্তিক মৃত্যু ফরিদপুরে খালাকে হত্যার প্রতিবাদে মানববন্ধন, ঘাতকের ফাঁসির দাবিতে উত্তাল এলাকাবাসী

সেরা হবেন নেইমার

admin
হালনাগাদ: শনিবার, ২৬ ডিসেম্বর, ২০১৫

ক্রীড়া ডেস্ক: বিশ্বের সেরা ফুটবল খেলোয়াড় কে, সেটা নিয়ে বিতর্কের শেষ নেই। তবে লিওনেল মেসি আর ক্রিস্টিয়ানো রোনালদো- দুজনই যে সেরা, সেটা নিয়ে কারো সন্দেহ থাকার কথা নয়। এ সময়ের ফুটবলে তারা দুজনই অবিসংবাদিত সেরা। গোলসংখ্যায় হোক অথবা মাঠে মুগ্ধতা জাগানোর মতো অপরিমাপযোগ্য বিষয়ে হোক- মেসি ও রোনালদোকে ছাপিয়ে যাবেন সাধ্য কার! তবে এই দুজনের যুগ শেষে নেইমার বিশ্বের সেরা ফুটবলার হবেন বলে মনে করেন বার্সেলোনার প্রাক্তন ফরোয়ার্ড স্যামুয়েল ইতো।

নেইমার ইউরোপে এসেছেন তিন বছর হতে চলল। তবে নেইমার নিজেকে পুরোপুরি মেলে ধরতে শুরু করেছেন গত মৌসুম থেকে। চ্যাম্পিয়নস লিগের গত মৌসুমে যৌথভাবে সর্বোচ্চ গোলদাতা ছিলেন বার্সা ফরোয়ার্ড। আর এই মৌসুমে তো আরো দুর্বার গতিতে ছুটছেন ব্রাজিলিয়ান তারকা। মেসি ও রোনালদোর সঙ্গে প্রথমবারের মতো এই বছরের ব্যালন ডি’অরের সেরা তিনে মনোনীত হয়েছেন নেইমার। তবে সেরা তিনে উঠে এলেও মেসি আর রোনালদোকে টপকে বিশ্বসেরা হতে নেইমারকে আরো কিছুদিন অপেক্ষা করতে হবে বলে মনে করেন ইতো।

২০০৪ থেকে ২০০৯- পাঁচ বছর বার্সার হয়ে খেলা ইতো ইএসপিএন ব্রাজিলকে বলেন, ‘নেইমারের অনেক প্রতিভা আছে। মেসি ও ক্রিস্টিয়ানো-যুগের পর নিশ্চিতভাবে সে-ই এক নম্বর হবে।’ তবে এটা যে নেইমারের ওপরই নির্ভর করছে সেটাও মনে করিয়ে দিয়েছেন ক্যামেরুন তারকা, ‘কিন্তু তাকে (নেইমার) মনে রাখতে হবে যে, এটা অনেকাংশেই তার ওপর নির্ভর করছে। তাকে অবশ্যই মনে রাখতে হবে যে, তার প্রতিভা আছে এবং অনুশীলন, অনুশীলন আর অনুশীলন করতে হবে। কারণ অন্যদের তার মতো প্রতিভা নেই।’

২০১৩ সালের গ্রীষ্মে ব্রাজিলের ক্লাব সান্তোস থেকে বার্সেলোনায় যোগ দেওয়ার পর ক্লাবটির হয়ে এ পর্যন্ত ১৩৪ ম্যাচে ৭০ গোল করেছেন নেইমার। জাতীয় দলের হয়ে সর্বোচ্চ গোলের রেকর্ডেও পঞ্চম স্থানে (৪৬ গোল করে) রয়েছেন ব্রাজিল অধিনায়ক। মাত্র ২৪ বছর বয়সেই হয়ে উঠেছেন দারুণ এক ‘নেতা’। ইতোও এমনটাই মনে করছেন, ‘নেইমারের বয়স কেবল ২৪ বছর। আমি তার চেয়ে ১০ বছরের বড়। কিন্তু ব্রাজিলে সে একজন নেতা। আমি মনে করি, সব অভিজ্ঞতা আর চাপ নিয়ে সে তার সঙ্গে খেলা ৩৫ বছর বয়সি একজনকেও পরামর্শ দিতে পারে।’


এ ক্যটাগরির আরো খবর..