× Banner
সর্বশেষ
সরকার শুধু স্বাস্থ্য ব্যবস্থা নয়, সার্বিক উন্নয়নে বদ্ধপরিকর – সমাজকল্যাণ মন্ত্রী চট্টগ্রাম চিড়িয়াখানাকে আন্তর্জাতিক মানে উন্নীত করা হবে – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী রপ্তানি বাণিজ্য বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র উদ্যোক্তাদের আন্তর্জাতিক মেলায় অংশগ্রহণে বুথ ভাড়া মওকুফ করা হবে – বাণিজ্যমন্ত্রী বাংলাদেশকে আঞ্চলিক এভিয়েশন হাব হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে সরকার – বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী শ্যামনগরে দুই ক্লিনিককে মোবাইল কোর্টে জরিমানা আগস্টে শুরু হচ্ছে ৪ দিনব্যাপী ‘আবাসন মেলা’ বিমান চলাচল ও পর্যটন প্রকল্পে স্থানীয় জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে – আফরোজা নতুন কুঁড়ি ফুটবলে চ্যাম্পিয়ন সিলেট-রংপুর নারী ও কন্যাশিশুর বিরুদ্ধে সহিংসতা জাতীয় সংকটে পরিণত হয়েছে – মহিলা পরিষদ কালীগঞ্জের পত্রিকা বিতরণকারী জাহাঙ্গীরের মৃত্যু

সেবাসহ সংসদের সকল কার্যক্রম ডিজিটাইজ করা হবে -আইসিটি প্রতিমন্ত্রী পলক

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ৩০ মে, ২০১৯

আইন ,পলিসি ও বাজেট  সবকিছুর কেন্দ্রবিন্দু জাতীয় সংসদ উল্লেখ করে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন টাইম ,কস্ট ও ভিজিট কমিয়ে সেবাসহ সংসদের  সকল কার্যক্রম  ডিজিটাইজ করা হবে। যাতে করে পৃথিবীর অন্যান্য দেশ বাংলাদেশ পার্লামেন্ট কে অনুসরণ করে। সংসদের প্রতিটি জায়গায় হাই স্পিড ইন্টারনেট সেবা নিশ্চিত করা হবে বলে তিনি উল্লেখ করেন।

প্রতিমন্ত্রী আজ জাতীয় সংসদের শপথ কক্ষে সংসদ সচিবালয় ও তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের যৌথ উদ্যোগে আয়োজিত ” ডিজিটাল সার্ভিস ডিজাইন ল্যাব” শীর্ষ কর্মশালার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করছিলেন।

জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব ডক্টর জাফর আহমদ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন মন্ত্রিপরিষদ বিভাগের সিনিয়র সচিব  সমন্বয় ও সংস্কার ডঃ মো শামসুল আরেফিন , তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সচিব এম জিয়াউল আলম, এটুআই-এর উপদেষ্টা আনির চৌধুরী ও প্রকল্প পরিচালক মুস্তাফিজুর রহমান।

ছয় দিনব্যাপী উক্ত কর্মশালায় জাতীয় সংসদ সচিবালয়ের ৭টি উইং থেকে ২৩ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন।

প্রতিমন্ত্রী বলেন প্রধানমন্ত্রী ঘোষিত রূপকল্প বাস্তবায়নে দেশকে চারটি মৌলিক স্তম্ভের উপর দাঁড় করানো হচ্ছে। সেগুলো হচ্ছে মানবসম্পদ উন্নয়ন, ইন্টানেটের সংযোগ দেয়া, ই-গভর্নেন্স এবং তথ্যপ্রযুক্তি শিল্পখাত গড়ে তোলা। এই চারটি মূল লক্ষ্য বা পিলারের মাধ্যমে ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণ করা হচ্ছে’। ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে সরকারের বিভিন্ন কার্যক্রম তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, গত দশ বছরে আইসিটিখাতে দশ লাখ জনবলের কর্মসংস্থান হয়েছে যা আগামী পাঁচ বছরে আরও দশ লক্ষ কর্মসংস্থান সৃষ্টি করা হবে। তিনি বলেন গত দশ বছর আগে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ছিল ৫৬ লক্ষ্য।  বর্তমান সরকারের কার্যকরী পদক্ষেপ গ্রহণের ফলে বর্তমানে ইন্টারনেট ব্যবহারীর সংখ্যা   প্রায় সাড়ে ৯ কোটিতে পৌঁছেছে।

জনাব পলক শ্রম ,মেধা এবং কর্মদক্ষতা কে কাজে লাগিয়ে বাংলাদেশ জাতীয় সংসদ কে বিশ্বের কাছে অন্যতম অনুকরণীয় ডিজিটাল পার্লামেন্ট হিসেবে গড়ে তুলতে কর্মশালায় অংশগ্রহণকারী কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান।


এ ক্যটাগরির আরো খবর..