× Banner
সর্বশেষ
কালীগঞ্জে জমি ও পারিবারিক বিরোধে হামলা, গৃহবধূ আহত ফ্যামিলি কার্ড প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক মুক্তির আধুনিক সনদ – সমাজকল্যাণ প্রতিমন্ত্রী রাঙ্গামাটি বরকলে পরীক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে মানবিক দৃষ্টান্ত গড়লেন পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান UNESCAP-এর অধিবেশনে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য: বায়োইকোনমি রেজ্যুলেশন গৃহীত জাতীয় বিশ্ববিদ্যালয়ে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত লালমনিরহাট মৎস্য গবেষণা ইনস্টিটিউট মৎস্য সম্পদ উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচন করবে – আসাদুল হাবিব দুলু বিগত সরকারের লুটপাটের কারণে আমরা ঋণের বিশাল বোঝা পেয়েছি – তথ্যমন্ত্রী হকারদের পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর মুন্সীগঞ্জে জেনারেল হাসপাতাল পরিদর্শন করলেন স্বাস্থ্যমন্ত্রী ব্র্যাক ব্যাংক এজেন্ট ব্যাংকিং বদলে দিয়েছে গ্রামবাংলার রেমিট্যান্সের চিত্র ২০২৫ সালে ২,৭২০ কোটি টাকা বিতরণ

সেনা মোতায়েনের সিদ্ধান্ত ১৪ ডিসেম্বর

admin
হালনাগাদ: রবিবার, ২৭ নভেম্বর, ২০১৬

বিশেষ প্রতিবেদকঃ  নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে সেনাবাহিনী বা বিশেষ বাহিনী মোতায়েন হবে কিনা সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে আগামী ১৪ ডিসেম্বর আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠকের পর বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব মোহাম্মদ আবদুল্লাহ।

ভোটার তালিকা হালনাগাদ নিয়ে আজ রোববার শেরেবাংলা নগরে নির্বাচন কমিশন সচিবালয়ে সংবাদ সম্মেলনে মোহাম্মদ আবদুল্লাহ এ কথা বলেন।

এ ছাড়া নির্বাচনী এলাকায় সেনা মোতায়েন প্রশ্নে বিএনপির দাবির বিষয়ে সাংবাদিকরা জানতে চাইলে নির্বাচন কমিশন সচিব জানান, এখনো নির্বাচন কমিশনের কাছে এ ধরনের দাবি জানানো হয়নি। কমিশনে সুনির্দিষ্ট লিখিত দাবি জানালে বিষয়টি আমলে নেওয়া হবে।

এদিকে, এবারের ভোটার তালিকা বাড়ি বাড়ি গিয়ে হালনাগাদ করা হবে না। নতুন ভোটার হতে ইচ্ছুকরা থানা নির্বাচন অফিস, ইউনিয়ন বা পৌরসভায় কার্যালয়ে গিয়ে ১৫ ডিসেম্বর পর্যন্ত ভোটার হতে পারবেন।

নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী, আগামী ২২ ডিসেম্বর নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নির্বাচন। নির্বাচনে মনোনয়ন প্রত্যাহারের শেষ সময় আগামী ৪ ডিসেম্বর। নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ইতিহাসে এটি দ্বিতীয় নির্বাচন।


এ ক্যটাগরির আরো খবর..