× Banner
সর্বশেষ
খালেদা জিয়া ছিলেন সাহসের অনুপ্রেরণা – ডা. জোবাইদা রহমান আন্তর্জাতিক বাজারে তাঁত শিল্পকে প্রতিষ্ঠা করা হবে – পাটমন্ত্রী বেগম খালেদা জিয়াসহ ৬ নারী পেলেন ‘শ্রেষ্ঠ অদম্য নারী’ পুরস্কার ঝিনাইদহে যুবক নিহতের ঘটনায় বাসে আগুন, প্রতিবাদে সড়ক অবরোধ শ্রমিকদের ঝিনাইদহে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে মানববন্ধন ও রিক্সা র‌্যালী শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননা পেলেন খালেদা জিয়া, গ্রহণ করলেন জাইমা রহমান নারীকে মূলধারা থেকে দূরে রেখে জাতীয় অগ্রগতি সম্ভব নয় – রাষ্ট্রপতি জ্বালানি সিন্ডিকেট, পাচারের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে হবে – জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান মির্জা আব্বাসের মানহানির অভিযোগ – নাসীরুদ্দীন পাটওয়ারীকে আদালতে হাজির হতে সমন জারি সরকার নারীর নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে – প্রধানমন্ত্রী

নোয়াখালী প্রতিনিধি

সেচ দিতে গিয়ে প্রাণ গেল মাছ চাষীর

Kishori
হালনাগাদ: রবিবার, ২০ অক্টোবর, ২০২৪
senbag

নোয়াখালীর সেনবাগে বিদ্যুৎপৃষ্টে এক মাছ চাষীর মৃত্যু হয়েছে। নিহত নিত মো. জাহাঙ্গীর আলম (৫০) ওই বাড়ির মৃত আবদুল মান্নানের ছেলে। তিনি ৫ কন্যা সন্তানের জনক ছিলেন।

রোববার (২০ সেপ্টেম্বর) সকালে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের ২নম্বর ওয়ার্ডের  দক্ষিণ রাজারামপুর গ্রামের তিন-পুকুরিয়া খাজুরিয়া বাড়িতে এই ঘটনা ঘটে।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, সকাল সাড়ে ৭টার দিকে জাহাঙ্গীর তার মাছের প্রজেক্টের পুকুরে সেচ দিয়ে মাছ বিক্রি করে। এরপর প্রজেক্টের পুকুরে পুনরায় পানি দেয়ার জন্য বৈদ্যুতিক মোটর চালাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পুকুরে পড়ে তার মৃত্যু হয়। দীর্ঘ ক্ষণেও সে বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা তাকে খুঁজতে প্রজেক্টে যান। খোঁজাখুঁজির একপর্যায়ে প্রজেক্টের পানিতে তার মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে দ্রুত তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

সেনবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান বলেন, মাছের খামারে বিদ্যুৎপৃষ্ট হয়ে ওই মাছ চাষীর মৃত্যু হয়। পরিবার চাইলে এই ঘটনায় অপমৃত্যু মামলা নেওয়া হবে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।


এ ক্যটাগরির আরো খবর..