আগামী ২০৪১ সাল নাগাদ বাংলাদেশ হবে উন্নত, আধুনিক, প্রযুক্তি নির্ভর মেধাভিত্তিক অর্থনীতির দেশ। বঙ্গবন্ধুর দেখানো পথে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মেধা, সততা আর সাহসিকতা দিয়ে মাত্র ১৩ বছরে স্বল্পোন্নত বাংলাদেশকে উন্নয়নশীল দেশের কাতারে নিয়ে উন্নয়নের পাশাপাশি সুশাসনও প্রতিষ্ঠা করেছেন। নাটোর জেলার সিংড়া পৌরসভায় সূবর্ণ সরোবর উদ্বোধন এর সময় বলেন তথ্য, যোগাযোগ ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
তিনি বলেন, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতাসহ বিপুল সংখ্যক জনগোষ্ঠীকে সামাজিক সুরক্ষা দিয়েছেন প্রধানমন্ত্রী। এসব ভাতার কার্ড করতে কাউকে অর্থ দিতে হয় না। সিংড়ায় কোনো ব্যবসায়ীকে চাঁদা দিতে হয় না। বাড়ি নির্মাণ করতে চাঁদা দিতে হয় না। চাকরি নিতে কোনো ঘুষ দিতে হয় না। চাঁদাবাজির কোনো অভিযোগ এলে ব্যবস্থা নেওয়া হবে।
তিনি বলেন, শান্তিপূর্ণ, আধুনিক ও মানবিক সিংড়া গড়ে তুলতে চাই। আমার সিংড়া উপজেলা হবে দেশের মডেল উপজেলা। ২০৪১ সালের বাংলাদেশ কেমন হবে তা সিংড়া উপজেলা দেখলেই বোঝা যাবে। ১৩ বছর আগে সিংড়ার ৭০ শতাংশ বাড়িতে বিদ্যুৎ ছিল না, আজ শেখ হাসিনা সিংড়াবাসীকে আধুনিক জীবন উপহার দিয়েছেন। গত ২১ তারিখে সারাদেশকে শতভাগ বিদ্যুতায়িত ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রায় তিন বছর আগে সিংড়াকে শতভাগ বিদ্যুতায়িত করতে পেরেছি।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এম সামিরুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শামীমা হক রোজী, সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর-এ-আলম সিদ্দিকী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আল-আমিন সরকার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট শেখ ওহিদুর রহমান, সাবেক যুগ্ম সম্পাদক ও ইটালি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফুল ইসলাম, সিংড়া ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক মাওলানা রুহুল আমিন, জেলা পরিষদের সদস্য সাজ্জাদ হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সাইদুর রহমান, উপজেলা যুবলীগের সভাপতি শরিফুল ইসলাম, পৌর যুবলীগের সভাপতি সোহেল তালুকদার, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হাসান ইমাম, সাধারণ সম্পাদক মহন আলী, ছাত্রলীগের সভাপতি সজিব ইসলাম জুয়েল, সাধারণ সম্পাদক হারুন বাসারসহ অনেকে।