সুষ্ঠু নির্বাচনে সরকারের প্রতি জেদ্দা মহানগর যুবদলের আহ্বান

নিউজ ডেস্কঃ আসন্ন উপজেলা নির্বাচনে নিরপেক্ষতা বজায় রেখে সুষ্ঠুভাবে নির্বাচন অনুষ্ঠানের জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন জেদ্দা মহানগর যুবদল।

সৌদি আরবের জেদ্দায় মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে এক আলোচনা সভায় এ আহ্বান জানান সংগঠনের নেতাকর্মীরা। জেদ্দার স্থানীয় এক হোটেলে আলোচনা সভার সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি বাহার উদ্দিন বাদল।

নাসের উদ্দিন ও মুফতি ওবায়দুল্লাহর যৌথ পরিচালনায় সভায় প্রধান অতিথি ছিলেন সৌদি আরবের পশ্চিমাঞ্চল বিএনপি নেতা আলহাজ আবদুর রহমান এবং বিশেষ অতিথির বক্তব্য দেন সিদ্দিকুর রহমান, আবুল বাসার, হাবিবুর রহমানসহ অনেকে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।