× Banner
সর্বশেষ
ধর্মনিরপেক্ষ সংবিধানের সংসদ ভবনে কালেমা ক্যারিওগ্রাফ প্রধামন্ত্রীর নেতৃত্বে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে -সমাজকল্যাণমন্ত্রী প্রযুক্তিগতভাবে রাষ্ট্র বা সরকারকে কাঠামোতে দাঁড় করালেই ব্যবসায়ীদের সুরক্ষা দেওয়া সম্ভব -তথ্যমন্ত্রী মাতুয়াইল স্যানিটারি ল্যান্ডফিল হবে আধুনিক ‘রিসোর্স সার্কুলেশন পার্ক’ শ্যামনগরে দলিত নারী ও কিশোরীদের উন্নয়নে মতবিনিময় সভা যশোরে বিজিবির অভিযানে ৫৪ লক্ষ ৩০ হাজার টাকা মুল্যের স্বর্ণবারসহ আটক -১ জাতীয় সংসদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিয়েছেন বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা রাষ্ট্রপতির ৩ অপরাধে ভাষণ বর্জন করেছি – জামায়াত আমির বিএনপি থেকে পদত্যাগ স্পিকার ও ডেপুটি স্পিকারের প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার সঙ্গে ঢাকায় নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত রামিসের সাক্ষাৎ

ঢাবির মেধাবী ছাত্রী সুমাইয়াকে হত্যায় স্বামী-শ্বশুরকে রিমান্ড

Kishori
হালনাগাদ: শুক্রবার, ২৬ জুন, ২০২০
সুমাইয়া হত্যায় স্বামী

নাটোরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্রী সুমাইয়া খাতুনকে হত্যায় তার স্বামী এবং শ্বশুরকে তিন দিনের রিমান্ড দিয়েছে আদালত।

সুমাইয়া নাটোর শহরের হরিশপুর এলাকার বাসিন্দা। আজ শুক্রবার বেলা ১১টায় নাটোর থানার এসআই নজরুল ইসলাম সুমাইয়ার স্বামী মোস্তাক ও শ্বশুর জাকির হোসেনকে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মেহেদী হাসানের আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ড আবেদন করেন। বিকেলে শুনানি শেষে বিচারক তাদের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে পুলিশ সুমাইয়ার শাশুড়ি সৈয়দা মালেকা সুলতানা এবং ননদ জুথিকে আদালতে হাজির করে রিমান্ডের আবেদন জানালে বিচারক আগামী রোববার রিমান্ড শুনানির দিন ধার্য করেন।

থানায় অভিযোগ সূত্রে জানা যায়, শ্বশুরবাড়ি থেকে চাহিদামতো টাকা না পাওয়ায় বেকার মোস্তাক বেপরোয়া হয়ে ওঠে। বাবার বাড়ি থেকে টাকা আনার জন্য সুমাইয়াকে বার বার চাপ দেয়। কিন্তু বাবার মৃত্যুর পর সুমাইয়া তার অসুস্থ মায়ের কাছে টাকা না চেয়ে নিজেই কিছু একটা করার চিন্তা করছিলেন। এজন্য তিনি বিসিএস পরীক্ষায় অংশ নেয়ার প্রস্তুতি নিচ্ছিলেন।

মেধাবী সুমাইয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামীক স্টাডিজ বিভাগের ছাত্রী ছিলেন। তিনি স্নাতকে প্রথম শ্রেণি অর্জন করেন। গত বুধবার প্রকাশিত স্নাতকোত্তর পরীক্ষায় সিজিপিএ ৪ এর মধ্যে ৩.৪৪ পেয়ে উত্তীর্ণ হন। কিন্তু এই ফলাফল পাওয়ার আগেই সুমাইয়াকে চলে যেতে হলো না ফেরার দেশে।

সুমাইয়াকে হত্যার পর এটি আত্মহত্যার ঘটনা বলে চালানোর চেষ্টা করে সুমাইয়ার শ্বশুরের পরিবার। তারা জানায়, গলায় ফাঁস দিয়ে সুমাইয়া আত্মহত্যা করেছে। কিন্তু খোঁজ খবর নিয়ে সব কিছু জানতে পেরে সুমাইয়ার মা সোমবার গভীর রাতে নাটোর থানায় মোস্তাকসহ ৪ জনকে অভিযুক্ত করে হত্যা মামলা দায়ের করেন।

নাটোর থানার ওসি জাহাঙ্গীর আলম জানান, আদালত শুনানি শেষে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। আমরা দ্রুতই তাদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করব।


এ ক্যটাগরির আরো খবর..