× Banner
সর্বশেষ
ডাবের দাম কম দেয়ার প্রতিবাদ করায় বিক্রেতাকে ‘চোখ উপড়ে ফেলা’র হুমকি সার্জেন্টের বিরুদ্ধে এলজিইডির উন্নয়ন কার্যক্রমে গতি আনতে সমন্বিত পরিকল্পনার ওপর জোর দেওয়ার আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর প্রথম সরকারি সফরে সৌদি গেলেন ধর্মমন্ত্রী কায়কোবাদ সরকারি সংসদীয় দলের সভা অনুষ্ঠিত স্পিকারের সহধর্মিণীর মৃত্যুতে তথ্য ও সম্প্রচার মন্ত্রীর শোক শিবচরের পাঁচ্চরে হাইওয়ের বাসস্ট্যান্ডে ভাড়া নিয়ে দ্বন্দ্বে একজন গুলিবিদ্ধ  মাদারীপুরে প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত্যু: হত্যা নাকি আত্মহত্যা? পুলিশের পূর্বের ঐতিহ্যমণ্ডিত পোশাকে পরিবর্তন করা হবে -স্বরাষ্ট্রমন্ত্রী চিকিৎসকের নেতিবাচক প্রভাব জাতি ধ্বংসের মুখে পড়বে -স্বাস্থ্যমন্ত্রী স্পিকারের স্ত্রীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

অনলাইন ডেস্ক

সুবর্ণচরে ১০টি ঘুঘু পাখি অবমুক্ত করল উপজেলা প্রশাসন

admin
হালনাগাদ: বুধবার, ৬ অক্টোবর, ২০২১
সুবর্ণচরে ১০টি ঘুঘু পাখি অবমুক্ত করল উপজেলা প্রশাসন

নোয়াখালী প্রতিনিধি- নোয়াখালী সুবর্ণচরে ১০টি ঘুঘু পাখি বাজারে বিক্রির সময় শিকারীর কাছ থেকে আটক মুক্ত আকাশে অবমুক্ত করেছে সুবর্ণচর উপজেলা প্রশাসন।

বুধবার (৬ অক্টোবর) দুপুর ১২ টার দিকে উপজেলা পরিষদ চত্ত্বরে পাখি গুলো অবমুক্ত করা হয়। এর আগে গত সোমবার (৪ অক্টোবর) সন্ধা ৭ টার দিকে উপজেলার ৭নং পূর্ব চরবাটা ইউনিয়নের ছমির হাট বাজারে পাখি গুলো বিক্রির সময় আটক করে সুবর্ণচর উপজেলা বন বিভাগ কর্মকর্তা মো.মোশারফ হোসেন ।

পাখি গুলো অবমুক্ত করার সময় উপস্থিত ছিলেন সুবর্ণচর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) চৈতী সর্ববিদ্যা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো.শহীদুল ইসলাম, প্রাথমিক সহকারী শিক্ষা অফিসার মো.আজিজুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো.কাউছার আলম, বন বিভাগের কর্মকর্তা মো.মোশারফ হোসেন প্রমূখ।

উপজেলা বন বিভাগের কর্মকর্তা মো.মোশারফ হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ছমিরহাট বাজারে অভিযান পরিচালনা করে পাখি গুলো আটক করা হয়। পাখি শিকারী পালিয়ে গেলে তাকে আটক করা সম্ভব হয়নি। উদ্ধারকৃত পাখি গুলো প্রাথমিক চিকিৎসার মাধ্যমে সংরক্ষণে রাখা হয়েছিল। পরে আজ দুপুরে উপজেলা পরিষদ চত্ত্বরে পাখি গুলো অবমুক্ত করা হয়।


এ ক্যটাগরির আরো খবর..