× Banner
সর্বশেষ
ভারতের ‘এক্সারসাইজ প্রগতি’-তে অংশ নেবে বাংলাদেশ সেনাবাহিনী বিশ্ববাজারের সঙ্গে সমন্বয়: দেশে জ্বালানি তেলের দাম বৃদ্ধি আজ ১৯ এপ্রিল রবিবার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৯ এপ্রিল রবিবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে কৃষকের অর্থনৈতিক অবস্থা শক্তিশালী হলে দেশের সামগ্রিক অর্থনীতি মজবুত হবে – কৃষিমন্ত্রী সিএমপির পাঁচলাইশের অভিযানে গ্রেফতার তিন; নগরে লাল টুপিতে ‘নিষিদ্ধ’ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে বজ্রপাতে কৃষকের করোন মৃত্যু সমবায়ের মাধ্যমে প্রান্তিক পর্যায়ের মানুষের উন্নয়ন করতে হবে – পানি সম্পদ মন্ত্রী বেনাপোল সীমান্তে ২১ বিজিবির পৃথক অভিযানে মাদকসহ আটক ৫ ২০ এপ্রিল সোমবার থেকে জিলকদ মাস গণনা শুরু

নোয়াখালী প্রতিনিধি(গিয়াস উদ্দিন রনি)

সুবর্ণচরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

ACP
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৭ মার্চ, ২০২২
পানিতে ডুবে শিশুর মৃত্যু

নোয়াখালীর সুবর্ণচরে পানিতে পড়ে মো. আবরার (৪) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৭ মার্চ)  বিকেলের দিকে উপজেলার ৭ নম্বর পূর্ব চরবাটা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

নিহত শিশু মো. আবরার ৭ নম্বর পূর্বচরবাটা ইউনিয়নের ৩নম্বর ওয়ার্ডের ছমিরহাট বাজার সংলগ্ন মোহাম্মদ করিমের পুত্র।
তিনি একজন ল্যাব টেকনিশিয়ান হিসেবে লাইট হাউজ ডায়াগনস্টিক সেন্টারে কর্মরত।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, শিশুটি বাড়ির উঠানে খেলাধূলার এক পর্যায়ে পরিবারের সদস্যদের অগোচরে বাড়ির পুকুরে যায়। এরপর তাকে দীর্ঘক্ষণ না দেখে আশেপাশে খোঁজাখুঁজির একপর্যায়ে পুকুর থেকে তাঁকে উদ্ধার করা হয়। পরে তাকে ৫০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের কাছে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.জিয়াউল হক বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।


এ ক্যটাগরির আরো খবর..