× Banner
সর্বশেষ
কালীগঞ্জে চিত্রা নদীতে অভিযান অবৈধ চায়না দুয়ারী জাল আটক;পুড়িয়ে ধ্বংস প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ১ কোটি টাকার অনুদান দিল চট্টগ্রাম চেম্বার থানার সামনে শরীরে কেরোসিন ঢেলে আত্মহত্যার চেষ্টা যুবকের সরকার জুলাই শহীদদের আত্মত্যাগের মর্যাদা রক্ষায় দৃঢ়প্রতিজ্ঞ – প্রধানমন্ত্রী ২ বছরের মধ্যে দেশের সব বিশ্ববিদ্যালয়ে ডিজিটাল ট্রান্সফরমেশন এইচএসসি ও সমমানের পরীক্ষা নিয়ে সরকারের ৫ উদ্যোগ নীলডুমুর ১৭বিজিবির উদ্যোগে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ সহায়তা বিতরণ সোশ্যাল মিডিয়ায় অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সাক্ষাৎ মালিয়াট  ইউনিয়ন পরিষদ নির্বাচন: চেয়ারম্যান পদপ্রার্থী আব্বাস উদ্দীনের ‘সেবা ও উন্নয়নের অঙ্গীকার’

পিআইডি

সুন্দর বাসযোগ্য ভূমি রেখে যেতে নিজের অন্তরকে পরিষ্কার করার আহ্বান আহ্বান স্বাস্থ্য উপদেষ্টার

Kishori
হালনাগাদ: সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬
অন্তরকে পরিষ্কার করার আহ্বান

যদি কোনো ভোটার উপলব্ধি করেন যে ‘হ্যা’ ভোট দিতে হবে, তবে তার কাছে যতই ‘না’ ভোটের জন্য প্রচারণা আসুক, সে ‘হ্যাঁ’-তেই ভোট দেবে। কারণ সে একজন মানুষ, তার বিবেক আছে, বুদ্ধি আছে, বিবেচনা আছে। ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুন্দর বাসযোগ্য ভূমি রেখে যেতে নিজের অন্তরকে পরিষ্কার করার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা নূরজাহান বেগম।

আজ সোমবার (১৯ জানুয়ারি) সকালে পাবনা সার্কিট হাউজ সম্মেলন কক্ষে গণভোট ২০২৬ বিষয়ে জেলা পযার্য়ের কর্মকতার্দের সাথে মতবিনিময়কালে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

উপস্থিত কর্মকর্তাদের উদ্দেশে উপদেষ্টা বলেন, আমরা এতটা উঠান বৈঠক করেছি, এত পোস্টার বিলি করেছি, এত হাজার লিফলেট দিয়েছি, অনেক কিছু করলাম কিন্তু দিনশেষে রেজাল্ট কী? আমরা যাকে বুঝাতে চাচ্ছি তার মতো করেই তাকে বুঝাতে হবে। আমরা যদি বুঝতে পারি তাহলে আরেকজনকেও বুঝাতে পারব। আপনারা সবাই শিক্ষিত মানুষ, আপনারা আপনাদের মতো করে যখন যেখানে যাবেন সেখানেই এ বিষয়গুলো ভোটারদের বুঝিয়ে বলবেন, কেন আপনি তাকে ‘হ্যাঁ’ তে ভোট দিতে বলছেন। আমরা চাচ্ছি সে বুঝে ভোট দিক।

আমাদের সন্তানরা উন্নত জীবনের আশায় ভূমধ্যসাগর পাড়ি দিতে গিয়ে নৌকাডুবিতে মারা যাচ্ছে উল্লেখ করে উপদেষ্টা বলেন, জায়গা-জমি বিক্রি করে এদেশ ছেড়ে যাচ্ছে ভবিষ্যৎ গড়ার জন্য কিন্তু সে ভবিষ্যৎ চলে গেল ভূমধ্যসাগরে। আমাদের নিজেদেরকে প্রশ্ন করতে হবে, কী এমন দেশ বানালাম? কী জাতি আমরা তৈরি হলাম যে, আমাদের সন্তানদের এখানে ভালোভাবে থাকার একটা সুযোগও হচ্ছে না।

তিনি আরও বলেন, জুলাই আমাদের জন্য একটা নতুন সম্ভাবনার দরজা খুলে দিয়েছে। আমাদের এতগুলো ছেলে জীবন দিয়েছে, হাত দিয়েছে, পা দিয়েছে। তাদের একটা স্বপ্ন ছিল। তারা একটা বৈষম্যহীন সমাজ গড়বে, যেখানে সবাই শান্তিতে থাকবে। এটা করতে হলে নিজেদের আগে উপলদ্ধি হতে হবে। তাহলে অন্যদের বোঝানো সহজ হবে।

পাবনা জেলা প্রশাসক ড. সাহেদ মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব মো. সাইদুর রহমান। অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

পরে উপদেষ্টা পাবনা সরকারি এডওয়ার্ড কলেজ মাঠে ভোটের গাড়ি কার্যক্রম পরিদর্শন করেন।


এ ক্যটাগরির আরো খবর..