× Banner
সর্বশেষ
চাঁদাবাজ-দাগি আসামিদের বিরুদ্ধে সারাদেশে সাঁড়াশি অভিযান হবে -স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে আনসার ও ভিডিপির মহাপরিচালকের সাক্ষাৎ শান্তি ও নিরাপত্তায় আমি আমৃত্যু আপনাদের পাশে থাকবো -এম জিলানী ভরিতে ৩ হাজার বেড়ে স্বর্ণের বর্তমান দাম কত? উখিয়ায় সেহেরি খাওয়ার সময় ঘরে ঢুকে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের পর হত্যা অগ্রিম ট্রেনের টিকিট বিক্রির দ্বিতীয় দিন আজ আজ রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় আবহাওয়া মধ্যপ্রাচ্যে ফ্লাইট শিডিউল বিপর্যয়ে অপতথ্যের বিরুদ্ধে যাত্রীদের সতর্ক থাকার পরামর্শ দুর্যোগের ধকল থেকে পরিত্রাণ পেতে দক্ষ ব্যবস্থাপনার বিকল্প নেই -দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী দুবাই প্রবাসী শাকিব উদ্দিন হাজারো প্রবাসীর স্বপ্নদ্রষ্টা, অনুপ্রেরণা

শ্যামনগর(সাতক্ষীরা)প্রতিনিধি

সুন্দরবনে চোরা শিকারীদের দুই শতাধিক পাতা ফাঁদের দড়ি উদ্ধার করল বনবিভাগ

Kishori
হালনাগাদ: শনিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৫
পাতা ফাঁদের দড়ি উদ্ধার

পশ্চিম সুন্দরবনে সাতক্ষীরা রেঞ্জের বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশন ও সিপিজির সদস্যদের  অভিযানে ৩১শে জানুয়ারি (শুক্রবার) সুন্দরবনের বড়কেয়া খালী খালের তেরকাটি ভারানি নামক স্থান থেকে চোরা হরিণ শিকারীদের পেতে রাখা ২১৫পিচ ফাঁদের দড়ি উদ্ধার করেছে বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশনের স্টেশন কর্মকর্তা ও সিপিজির সদস্যগন।

বনবিভাগ বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশন কর্মকর্তা জিয়াউর রহমান বলেন বনবিভাগের সদস্য ও সিপিজির সদস্যদের নিয়ে প্রতি দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সুন্দরবনের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করা হয়। নিয়মিত টহলের অংশ হিসাবে শুক্রবার ভোররাত থেকে অভিযান চালিয়ে ২১৫টি ফাঁদের দড়ি উদ্ধার করা হয়েছে এবং ওই স্থানে চোরা শিকারী কর্তৃক হরিণ শিকার করার পরিকল্পনা নিয়ে যে ঘেরা দেওয়া  ছিল সেটি ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে। তিনি আরও বলেন ইতিপূর্বে সুন্দরবনে টহলকালিন সময়ে শতাধিক চোরা শিকারীদের পেতে রাখা ফাঁদের দড়ি উদ্ধার করা হয়েছে।   এর ফলে সুন্দরবনে প্রতিনিয়ত টহল  করা হচ্ছে।

সিপিজি সদস্যবৃন্দ এ বিষয়ে বলেন বনবিভাগ ও সিপিজি সদস্যবৃন্দ যৌথভাবে সুন্দরবন সুরক্ষায় কাজ করে যাচ্ছে।   নিয়মিত টহল দেওয়া হচ্ছে বিভিন্ন এলাকায়।  হরিণ শিকারী চক্র যাতে সুন্দরবনে প্রবেশ করতে না পারে সেবিষয়ে কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে বনবিভাগ।


এ ক্যটাগরির আরো খবর..