× Banner
সর্বশেষ
মাদারীপুরে হাসপাতালের লিফটে আটকা নারীসহ ১০জনকে উদ্ধার করলো ফায়ার সার্ভিস প্রকল্পের মূল লক্ষ্য হতে হবে কৃষক ও খামারির কল্যাণ নিশ্চিত করা – মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী ক্ষতিকর জাল উৎপাদন বন্ধে অভিযানের নির্দেশ মৎস্য প্রতিমন্ত্রীর পার্বত্য চট্টগ্রামের প্রকল্পের স্কিমগুলো অগ্রাধিকারভিত্তিতে ও যথাসময়ের মধ্যে সম্পন্ন করতে হবে: পার্বত্য সচিব যশোরের শার্শার কায়বা সীমান্ত এলাকায় বিজিবি অভিযানে ৩৮৯ বোতল নেশা জাতীয় সিরাপসহ আটক-১ জলবায়ু ও বর্জ্য ব্যবস্থাপনায় নাগরিক নেতৃত্ব গড়ে তুলতে সাতক্ষীরায় দুই দিনব্যাপী প্রশিক্ষণ ২৪ ঘণ্টায় দেশে হাম উপসর্গে আরও ১ শিশুর মৃত্যু, আক্রান্ত ১১৪২ পাইকগাছায় ১৬৭ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফুটবল বিতরণ শাহজালাল বিমানবন্দরের গ্রাউন্ড হ্যান্ডলিং কার্যক্রমে আগ্রহী সুইজারল্যান্ড আগে রাষ্ট্র গণমাধ্যমকে চোখ রাঙাত, এখন সমস্যা সমাধানে ‘সহযোগী’ হতে চায় – তথ্যমন্ত্রী

সুন্দরবনবিনাশী রামপাল প্রকল্প বাতিলের দাবি

admin
হালনাগাদ: সোমবার, ১২ ফেব্রুয়ারী, ২০১৮

বিশেষ প্রতিবেদকঃ  তেল-গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি আয়োজিত সমাবেশে নেতবৃৃন্দ অবিলম্বে ‘সুন্দরবনবিনাশী রামপাল প্রকল্প বাতিল, বঙ্গোপসাগরে গ্যাস অনুসন্ধানে জাতীয় সক্ষমতার বিকাশ, রাষ্ট্রায়ত্ব বিদ্যুৎ খাত রক্ষা, জাতীয় কমিটির বিকল্প প্রস্তাবনা নিয়ে আলোচনা শুরু-বাস্তাবায়ন ও ফুলবাড়ীতে জাতীয় কমিটির নেতৃবৃন্দের নামে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছেন। এসব দাবি বাস্তবায়নে আগামী ৯ মার্চ খুলনায় উপকূলীয় কনভেনশনেরও ঘোষণা দেওয়া হয়েছে।

আজ ১২ ফেব্রুয়ারি ২০১৮, বিকেল ৪টায় জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয় কমিটি আয়োজিত সমাবেশে বক্তব্য রাখেন জাতীয় কমিটির সদস্য সচিব অধ্যাপক আনু মুহাম্মদ, রুহিন হোসেন প্রিন্স, মোশরেফা মিশু। এসময় বজলুর রশীদ ফিরোজ, সাইফুল হক, মোশাররফ হোসেন নান্নু, আজিজুর রহমান, আহসান হাবিব লাভলু, আবুল হাসান রুবেল, ফখরুদ্দিন কবির আতিক, আকবর খান, শামসুজ্জোহা, নাসিরউদ্দিন নসু, মাহিন উদ্দিন চৌধুরী লিটন প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সমাবেশে অধ্যাপক আনু মুহাম্মদ বলেন, সরকার জনগণের স্বার্থরক্ষা না করে দেশি-বিদেশি লুটেরা গোষ্ঠীর স্বার্থরক্ষায় ব্যস্ত। ‘দেশ-বিদেশের সকল তথ্য গবেষণা ও প্রবল জনমত সত্ত্বেও সরকার এখনও সুন্দরবনবিনাশী রামপাল প্রকল্প নিয়ে এগিয়ে যাচ্ছে। তিনি ‘শিল্প ও কৃষিসহ সকল ঘরে সুলভে পরিবেশবান্ধব বিদ্যুৎ সরবরাহের জন্য জাতীয় কমিটির বিকল্প প্রস্তাবনা তুলে ধরে বলেন, সরকারের ব্যয় বহুল-ঋণনির্ভর-পরিবেশধ্বংসী বিদ্যুৎ মহাপরিকল্পনার বিপরীতে এই প্রস্তাবনা হাজির করেছে। সরকার জনস্বার্থের পক্ষে হলে অবিলম্বে এই প্রস্তাব নিয়ে আলোচনা শুরু করবেন, এটি আমাদের প্রত্যাশা।

তিনি বলেন, দুর্নীতিবাজ খুজতে বেশি দূরে যেতে হবে না, সুন্দরবন এবং তার আশপাশে যারা বিভিন্ন প্রতিষ্ঠান গড়ে তুলে দখলদারিত্ব কায়েম করে সুন্দরবনকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে, তাদেরকে ধরলেই অনেক দুর্নীতিবাজ বেড়িয়ে পড়বে। সরকার পরিবেশ রক্ষার কথা বললেও সুন্দরবনের পাশে অনেক প্রতিষ্ঠানকে অনুমতি দিয়ে সুন্দরবনকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে।

তিনি বলেন, সুন্দরবন ধ্বংস করে, দেশের মানুষের স্বার্থ জলাঞ্জলি দিয়ে কোনো উন্নয়ন হতে পারে না। যে উন্নয়ন মানুষের কল্যাণের বিপরীতে প্রাণ-প্রকৃতি ধ্বংস করে তা রক্ষায় জনগণকেই এগিয়ে আসতে হবে। তিনি অন্যায়-অত্যাচারের বিরুদ্ধে জনগণের কণ্ঠকে সোচ্চার করার আহ্বান জানিয়ে বলেন, আগামী ৯ মার্চ খুলনায় উপকূলীয় কনভেনশন থেকে জাতীয় সম্পদ রক্ষায় আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা করা হবে।

রুহিন হোসেন প্রিন্স বলেন, সরকার জনমত উপেক্ষা করে বিদ্যুৎ-গ্যাসের দাম বাড়িয়ে জনগণের পকেট কাটছে। এখনই প্রতিরোধ না করতে পারলে আগামীতে দাম আরও বাড়বে। সরকার জনস্বার্থ রক্ষার থেকে ব্যবসায়ী ও কমিশনভোগীদের স্বার্থরকআয় ব্যস্ত। তিনি রাষ্ট্রায়ত্ব বিদ্যুৎ খাত রক্ষা করে কম মূল্যে বিদ্যুৎ সরবরাহ ও সমুদ্রের গ্যাসের উপর শতভাগ মালিকানা নিশ্চিত করে নিজিদের স্বক্ষমতা বাড়িয়ে গ্যাস উত্তোলনের প্রক্রিয়া শুরু করার আহ্বান জানান।

মোশরেফা মিশু বলেন, আমরা দীর্ঘদিন আন্দোলন করলেও, জনমত পক্ষে থাকলেও শাসকগোষ্ঠী কাউকে তোয়াক্কা করছে না। অতীতে যেসব শাসকরা জনমতকে উপেক্ষা করেছে তাদের পরিণতি সুখকর হয়নি। তিনি গ্যাস-বিদ্যুৎ সমস্যা সমাধানে জাতীয় কমিটির ৭ দফা বাস্তবায়নের দাবি জানান।

সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল প্রেসক্লাব তোপখানা হয়ে পল্টন মোড়ে এসে শেষ হয়। দেশব্যাপী এসব দাবিতে আজ সভা-সমাবেশ বিক্ষোভ অনুষ্ঠিত হয়।


এ ক্যটাগরির আরো খবর..