× Banner
সর্বশেষ
সুফল পেতে গবেষণা, উদ্ভাবন ও প্রযুক্তির সাথে নৈতিকতা -স্বাস্থ্যমন্ত্রী Australian Speaker to Visit Bangladesh দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রীর সাথে ডব্লিউএফপি’র কান্ট্রি ডিরেক্টরের সাক্ষাৎ পেট্রোল না থাকায় সবুজ মাঠে সৌরবিদ্যুতের ছোঁয়া, বদলে যাচ্ছে কৃষির চিত্র আল্টিমেটাম রাজপথে দেওয়া যায়, সংসদে নয়, জামায়াত সেক্রেটারিকে স্পিকার তামাক নিয়ন্ত্রণে তরুণদের দাবি সংসদে তুলে ধরা হবে -ববি হাজ্জাজ মৎস্যজীবী থেকে ভোক্তা-সবাইকে জাটকা সংরক্ষণে এগিয়ে আসতে হবে পানিসম্পদ মন্ত্রীর সাথে সাথে চীনের রাষ্টদূতের সাক্ষাৎ খেলাধুলার মাধ্যমে সুস্থ জাতি গঠন করা সম্ভব -যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী একমাত্র বাংলাদেশই জ্বালানি তেলের দাম অপরিবর্তিত -মন্ত্রী ইকবাল হাসান

সুন্দরগঞ্জে মেয়র পদে সরকার দলীয় প্রার্থী আব্দুল্লাহ বে-সরকারিভাবে নির্বাচিত

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ৩১ ডিসেম্বর, ২০১৫

মতিয়ার রহমান, গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধার সুন্দরগঞ্জ পৌরসভা নির্বাচনে মেয়র পদে সরকার দলীয় প্রার্থী আব্দুল্লাহ আল মামুন (নৌকা) বে-সরকারিভাবে নির্বাচিত হয়েছেন। বুধবার উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে সন্ধা ৭ টা ২০ মিনিটের দিকে ভোট গণনা শেষে এ ফলাফল ঘোষণা করেন রিটার্নিং ও উপজেলা নির্বাহী অফিসার আবদুল হাই মিলটন।

জানা যায়, পৌর নির্বাচনে মোট ৮জন প্রার্থী মেয়র পদে অংশ গ্রহন করেন।  এতে সরকার দলীয় মেয়র প্রার্থী আব্দুল্লাহ আল মামুন ৪ হাজার ৮৪১ ভোট পেয়ে  বে-সরকারিভাবে নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্ধি বিএনপির আজাদুল করিম প্রামাণিক (ধানের শীষ) ১ হাজার ৯৯১ ভোট পেয়েছেন। এছাড়া আলহাজ্ব মশিয়ার রহমান (বাই সাইকেল) ১ হাজার ২৭১, এটিএম মাসুদউল ইসলাম চঞ্চল ( মোবাইল ফোন) ১ হাজার ২৩৮, দেবাশীষ কুমার সাহা (চামচ) ৩৮৫, শাহীন আহম্মেদ সবুজ (জগ) ২৮২, আলহাজ্ব মশিউর রহমান (লাঙ্গল) ২৪৬ ও শাহাদৎ হোসেন সবুজ (মশাল) ৩০ ভোট পেয়েছেন।


এ ক্যটাগরির আরো খবর..