× Banner
সর্বশেষ
নেপালে সামাজিক সম্প্রীতি ও ভূ-রাজনৈতিক প্রেক্ষাপট: কাঠমান্ডুর রাজনীতিতে নতুন সমীকরণ জুলাই গণ-অভ্যুত্থান দিবসে ন্যায়ভিত্তিক বাংলাদেশ গঠনের আহ্বান প্রধানমন্ত্রীর জুলাই গণ-অভ্যুত্থান দিবস: গণতান্ত্রিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির আজ জুলাই গণ-অভ্যুত্থান দিবস : সরকারি ছুটি, দেশজুড়ে শ্রদ্ধা, স্মরণ ও নানা কর্মসূচি আজ বুধবার (৫ আগস্ট) আপনার রাশিফলে কী রয়েছে আজ ৫ আগস্ট বুধবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে শ্যামনগরে জনসম্মুখে পোড়ানো হল জব্দকৃত চায়না দুয়ারি জাল তনু হত্যা মামলায় জামিনে মুক্তি পেলেন সাবেক সেনাসদস্য হাফিজুর রহমান আইসিসিআর স্কলারশিপ দুই দেশের জনগণের মধ্যে সেতুবন্ধন গড়বে – ভারতীয় হাইকমিশনার দেশে ইমাম, মুয়াজ্জিনসহ ধর্মীয় উপাসনালয়ের আড়াই লাখেরও বেশি ব্যক্তি পাবেন মাসিক সম্মানি

সুনামগঞ্জ প্রতিনিধি

সুনামগঞ্জ সদর উপজেলার ৯টি ইউপিতেই আওয়ামীলীগের হার

Dutta
হালনাগাদ: সোমবার, ২৯ নভেম্বর, ২০২১
৯টি ইউপিতেই আওয়ামীলীগের হার

তৃতীয় ধাপে সুনামগঞ্জ সদর উপজেলার ৯টি ইউনিয়ন পরিষদের (ইউপি) একটিতেও জিততে পারেননি আওয়ামী লীগের প্রার্থী। সেখানে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র ও বিদ্রোহী প্রার্থীরা। রোববার (২৮ নভেম্বর) সকাল ৮টা থেকে বিরতিহীনভাবে একযোগে ৪টা পর্যন্ত চলে ভোটগ্রহণ।

সুনামগঞ্জ সদর উপজেলার লক্ষণ শ্রী ইউপিতে স্বতন্ত্র (বিএনপি) প্রার্থী আব্দুল ওয়াদুদ আনারস প্রতীক নিয়ে ২ হাজার ৯৩৯ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির প্রার্থী আব্দুল মান্নান লাঙ্গল প্রতীকে পেয়েছেন ২ হাজার ২১৪ ভোট। এছাড়া তরুণ স্বতন্ত্র প্রার্থী মোশাহিদ আলম মহিম তালুকদার পেয়েছেন ২ হাজার ২২ ভোট।

মোল্লাপাড়া ইউপি চেয়ারম্যান পদে স্বতন্ত্র (বিএনপি) প্রার্থী নূরুল হক মোটরসাইকেল প্রতীক নিয়ে ৩ হাজার ৪২৮ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আব্দুস সালাম মোটরসাইকেল প্রতীক নিয়ে পেয়েছেন ৩ হাজার ১৩৩ ভোট।

জাহাঙ্গীরনগর ইউপি চেয়ারম্যান পদে জাতীয় পার্টির পার্থী রশিদ আহম্মেদ লাঙ্গল প্রতীক নিয়ে ৫ হাজার ৮৩১ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ বিদ্রোহীপ্রার্থী আব্দুল কাদির আনারস প্রতীক নিয়ে পেয়েছেন ৪ হাজার ৬৯৪ ভোট।

মোহনপুর ইউপি চেয়ারম্যান পদে আওয়ালীগের বিদ্রোহী প্রার্থী মো. মইন উল হক মোটরসাইকেল প্রতীক নিয়ে ৩ হাজার ১৭২ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ প্রার্থী শীতেশ তালুকদার মঞ্জু নৌকা প্রতীকে ৩ হাজার ৩০ ভোট পেয়েছেন।

গৌরারং ইউপি চেয়ারম্যান পদে জাতীয় পার্টির প্রার্থী শওকত আলী ৬ হাজার ৯৩২ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী (বিএনপি) শহীদুল ইসলাম অটোরিকশা প্রতীকে ৪ হাজার ৮৬৭ ভোট পেয়েছে।

কুরবাননগর ইউপি চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী আবুল বরকত মোটরসাইকেল প্রতীকে ৩ হাজার ৫২ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ প্রার্থী মো. শামস্ উদ্দিন নৌকা প্রতীকে ২ হাজার ৯২১ ভোট পেয়েছেন।

সুরমা ইউপি চেয়ারম্যান পদে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আমির হোসেন রেজা ৫ হাজার ১৪২ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির প্রার্থী শামসুল ইসলাম লাঙ্গল প্রতীক নিয়ে  পেয়েছেন ৪ হাজার ১১০ ভোট।

রঙ্গারচর ইউপি চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী (বিএনপি) আব্দুল হাই মোটরসাইকেল প্রতীক নিয়ে ৪ হাজার ৬৩৫ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির প্রার্থী মো. ফয়জুর রহমান লাঙ্গল প্রতীক নিয়ে ৪ হাজার ২০২ ভোট পেয়েছেন।

কাঠরই ইউপি চেয়ারম্যান পদে জমিয়তুল উলামায়ে ইসলামের প্রার্থী শামসুল ইসলাম খেজুর গাছ প্রতীক নিয়ে ১ হাজার ৭৯২ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির প্রার্থী ফারুক মিয়া লাঙ্গল প্রতীক নিয়ে ১ হাজার ৭৩৯ ভোট পেয়েছেন।


এ ক্যটাগরির আরো খবর..