সুনাগরিক তৈরির পথ উন্মোচন করে প্রাথমিক শিক্ষা -প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা

সুনাগরিক তৈরির পথ উন্মোচন করে প্রাথমিক শিক্ষা -প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা

মানসম্মত  প্রাথমিক শিক্ষা সুনাগরিক তৈরির পথ উন্মোচন করে, জাতিগঠনের ভিত রচনা করে, যোগ্য ও দেশপ্রেমিক নাগরিক তৈরি করে। জাতির উন্নতি ও অগ্রগতির সোপান প্রাথমিক শিক্ষা। বলেছেন নবনিযুক্ত উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার।

আজ সোমবার দুপুরে (১২ আগস্ট) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে মন্ত্রণালয় ও সংস্থাসমূহের কর্মকর্তাদের সাথে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‍প্রাথমিক শিক্ষা ঘিরে জাতির বিশাল আকাঙ্খা, এ আকাঙ্খা পূরণে সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সাথে কাজ করতে হবে। তবেই একটি বৈষম্যমুক্ত সমাজ বিনির্মাণ সম্ভব হবে।

প্রাথমিক ও গণশিক্ষা সচিব ফরিদ আহাম্মদের সভাপতিত্বে মতবিনিময় সভায় মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব নুরজাহান খাতুন, মাসুদ আকতার খান, ড. আবু শাহীন মো. আসাদুজ্জামান, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আব্দুস সামাদ, উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর মহাপরিচালক ড. আবুল কালাম আজাদ প্রমুখ উপস্থিত ছিলেন।

রবিবার (১১ আগস্ট) উপদেষ্টা হিসেবে শপথ নেয়ার পর প্রথমবারের মতো সচিবালয়ে এলে প্রাথমিক ও গণশিক্ষা সচিব ও মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপদেষ্টাকে স্বাগত জানান।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Ovi Pandey
সংবাদ প্রতিনিধি

Ovi Pandey

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।