× Banner
সর্বশেষ
ডাবের দাম কম দেয়ার প্রতিবাদ করায় বিক্রেতাকে ‘চোখ উপড়ে ফেলা’র হুমকি সার্জেন্টের বিরুদ্ধে এলজিইডির উন্নয়ন কার্যক্রমে গতি আনতে সমন্বিত পরিকল্পনার ওপর জোর দেওয়ার আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর প্রথম সরকারি সফরে সৌদি গেলেন ধর্মমন্ত্রী কায়কোবাদ সরকারি সংসদীয় দলের সভা অনুষ্ঠিত স্পিকারের সহধর্মিণীর মৃত্যুতে তথ্য ও সম্প্রচার মন্ত্রীর শোক শিবচরের পাঁচ্চরে হাইওয়ের বাসস্ট্যান্ডে ভাড়া নিয়ে দ্বন্দ্বে একজন গুলিবিদ্ধ  মাদারীপুরে প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত্যু: হত্যা নাকি আত্মহত্যা? পুলিশের পূর্বের ঐতিহ্যমণ্ডিত পোশাকে পরিবর্তন করা হবে -স্বরাষ্ট্রমন্ত্রী চিকিৎসকের নেতিবাচক প্রভাব জাতি ধ্বংসের মুখে পড়বে -স্বাস্থ্যমন্ত্রী স্পিকারের স্ত্রীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

লক্ষ্মীপুর প্রতিনিধি 

সুদের উপর টাকা দিয়ে জায়গাজমি দখলে নেয়াই যার কাজ

Kishori
হালনাগাদ: শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫
সুদের উপর টাকা

লক্ষ্মীপুরে সুদের উপর টাকা দিয়ে সাদা স্ট্যাম্পে স্বাক্ষর রেখে ভয়ংকর প্রতারণার জাল পেতেছে আবুল বাশার নামের এক সুদের কারবারি। সে দীর্ঘদিন ধরে লক্ষ্মীপুরের রামগতির চর পোড়াগাছায় সুদের উপর টাকা দিয়ে সাদা স্ট্যাম্পে স্বাক্ষর নিয়ে সাধারণ মানুষকে সর্বশান্ত করার অভিযোগ উঠেছে।
জানা গেছে, লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার চরপোড়াগাছা গ্রামের মুকুহাজি বাড়ির মৃত মোকলেসুর রহমানের ছেলে আবুল বাশার দীর্ঘ ২ যুগ ধরে স্থানীয় নদী ভাঙ্গা অসহায় মানুষের বিপদ লক্ষ্য করে চড়া সুদে মহাজনি কারবার করে। টাকা ঋণ দেয়ার নামে সাদা স্ট্যাম্পে সাক্ষর রাখে। নিয়মের বাইরেও সুদের দেড়গুন দুই গুন বেশী সুদ দিয়েও সাধারণ মানুষ আবুল বাশারের কাছ হতে স্টাম্প ফেরত পাওয়া পায় না। সে নানা ইস্যু সৃষ্টি করে সাদা স্ট্যাম্পে ইচ্ছামত টাকার অংক লিখে, মনগড়া সব শর্ত জুড়ে ও তার অনুসারীদের সাক্ষী বানিয়ে থানায় বা আদালতে মামলা করে। সাধারণ জনগণ টাকা দিতে ব্যর্থ হলে বাড়িঘর জায়গা জমি দখল করে নিয়ে যায় সুদখোর আবুল বাশার।
এমনই এক প্রতারণার শিকার একই উপজেলার চর আলগী গ্রামের দিন দরিদ্র রিক্সা চালক মোঃ জাকির হোসেন। সে তার মেয়ের বিয়ের জন্য প্রথম ধাপে ৩০ হাজার ও দ্বিতীয় ধাপে ২০ হাজার টাকা নেয় সাদা স্ট্যাম্পে স্বাক্ষর করে। পরে জাকির নিজেই  ১৬ হাজার টাকা পরিশোধ করে এবং কিছুদিন পরে তার ভগ্নিপতি ছিদ্দিক ও অন্যান্য সাক্ষীদের উপস্থিতিতে ২৫ হাজার টাকা পরিশোধ করে। এ সুবাদে ভগ্নপতি ছিদ্দিক ও নাবালক ভাগিনাকে স্থানীয় বাজারে আটক করে পূণরায় সাদা স্ট্যাম্পে সাক্ষর নেয় সুদখোর বাশার।
তথাপিও সুদের কারবারি আবুল বাশার তার কাছ থেকে ৮০ হাজার টাকা পাবে বলে হুমকি-ধমকি ও হামলা মামলার ভয় দেখায়।
এনিয়ে বাশারের সাথে মুঠোফোনে একাধিকবার চেষ্টা করে না পাওয়ায় মন্তব্য জানা যায়নি।
এনিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও রামগতি থানায় লিখিত অভিযোগ দিয়েও কোন সূরাহা পায়নি ভুক্তভোগী জাকির হোসেন। মহাজনি সুদের কারবারী আবুল বাশারের লাগাতার হুমকি ধমকি ও মামলা হামলাী ভয়ে নিরীহ রিকশাচালক জাকির হোসেন পালিয়ে বেড়াচ্ছেন। সুদখোর বাশারের কাছ হতে স্ট্যাম্প উদ্ধার, মামলা হামলা হুমকিধামকি থেকে নিস্তার চান ভুক্তভোগী জাকির হোসেন।


এ ক্যটাগরির আরো খবর..