× Banner
সর্বশেষ
টাইমের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান মাছের প্রজনন রক্ষায় সাগরে আজ থেকে ৫৮ দিনের মাছ ধরা নিষেধাজ্ঞা শিক্ষার মানোন্নয়নে দ্রুত শিক্ষক নিয়োগ ও নতুন ভবন নির্মাণের তাগিদ শ্রমমন্ত্রীর কৃষি ও নবায়নযোগ্য জ্বালানি খাতে বাংলাদেশ-সারাওয়াকের কৌশলগত সহযোগিতার উদ্যোগ রাজধানীর বনানীতে বহুতল ভবনে আগুন, বেড়ছে তীব্রতা – নিয়ন্ত্রণে ৮ ইউনিট শার্শার বাগআচড়ায় অতিরিক্ত তেল মুজুদের দায়ে ট্যাস্ক ফোর্সের যৌথ অভিযান সাংবাদিকদের মর্যাদা ও বেতন কাঠামো নিশ্চিত করতে কাজ করছে সরকার – তথ্য ও সম্প্রচার মন্ত্রী আগৈলঝাড়ায় ব্রীজ ঢালাইয়ে রডের পরিবর্তে বাঁশের কঞ্চি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সাক্ষাৎ; বাংলাদেশ-ইইউ সম্পর্ক আরও শক্তিশালী করার উদ্যোগ অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষার জন্য উন্নয়ন সহযোগীদের কাছে ২০০ কোটি ডলার ঋণ চাইলেন প্রধানমন্ত্রী

সুখের সোপান

admin
হালনাগাদ: সোমবার, ১৪ অক্টোবর, ২০১৯

সুদীপ চন্দ্র হালদার:  আনন্দবোধ, সুখানুভূতি, প্রশান্তিময়তা মানব হৃদয়ের এক অবিরাম চিরন্তন চাওয়া। আনন্দবোধ, সুখানুভূতি, প্রশান্তিময়তার মধ্যে কে না থাকতে চায়! খুশী সুখী হতে চায় না এমন কাউকে কি খুঁজে পাওয়া যায়, আদৌ না। কিন্তু ক’জন সেটা পারে তবে যারা পারে কিংবা পারেনা সেটা তাদের ভাবনা এবং বিচারধারার কারনেই।

দার্শনিক এমারর্সন বলেছিলেন, “মনুষ্য ঠিক তেমনটাই হয় যেমনটা সে চিন্তা করে।” আনন্দ, সুখ, শান্তি কিংবা, খুশী হওয়া এগুলো অবশ্যই একটা মানসিক অবস্থা। মানব মনে দীর্ঘদিন ইতিবাচক চিন্তাধারা একটি অভ্যাসে পরিণত হয়। তদ্রুপ নেতিবাচক ভাবনা চিন্তাও একটা অভ্যাস সৃষ্টি করে। দীর্ঘদিন ধরে ভয়, পরাজয়বাদী মানসিকতা, খারাপ বা নিরাশাবাদী ভাবনা মানুষকে দুঃখী করে। বিপরীতে সদভাবনাযুক্ত চিন্তা, ঘৃনার পরিহারে প্রেমময়-ভালবাসাময় ভাবনা, আশাবাদী চিন্তা মানুষকে সুখী করে।

সুখী হওয়ার, খুশী থাকার, ভাল থাকার তীব্র মানসিক ইচ্ছা থাকা প্রয়োজন। আমাদের প্রত্যেকটি ভাবনা-চিন্তার একটি ছাপ আমাদের মস্তিষ্কে থেকে যায় এবংং কোন না কোন সময় সেটি প্রতিক্রিয়া ব্যক্ত করবে। আর তাই আমরা যত বেশি সদভাবনাযুক্ত চিন্তা মস্তিষ্কে ঢুকাব, এর প্রতিক্রিয়াও ঠিক তদ্রুপ হবে। মানুষের অবচেতন মন একটি বাগানের মত, যেখানকার মালি তারা নিজেরাই। আমরা আমাদের চিন্তাধারার মাধ্যমে এখানে সুগন্ধি পুষ্পবৃক্ষও রোপন করতে পারি, আবার বিক্ষবৃক্ষও রোপন করতে পারি। এই বৃক্ষ রোপন করার স্বাধীনতা আমাদের, তবে যে ধরনের বৃক্ষ রোপন করব, প্রতিক্রিয়া অবশ্যই সেটারই হবে। তাই আমাদের মানসিকতায় সর্বদা সদভাবনাযুক্ত, প্রেমময়, মঙ্গলময় চিন্তাধারা ঢুকানো উচিৎ। বিপরীতে আমরা যদি সর্বদা ঘৃনাযুক্ত, দ্বেষপূর্ণ, প্রতিশোধাত্মক চিন্তাধারা ঢুকাই তাহলে আমরা নেতিবাচক প্রতিক্রিয়াই পাব, আমরা দুঃখী হব।

আমরা আমাদের অবচেতন মনে যে চিন্তাধারা, বিচারধারা ঢুকাব, সেটি আমাদের আকর্ষিত করবে, প্রতিক্রিয়া ব্যক্ত করবে। তাই আমরা শান্তি, খুশি, সমৃদ্ধির ভাবনাই বেশী বেশী করব। গ্রীক দার্শনিক এপিক্টেটস্ বলেছিলেন, “মানসিক শান্তি আর সুখ প্রাপ্ত করার একটাই রাস্তা আছে, এজন্য এটাকে সর্বদা নিজের সাথে রাখুন। সকালে ঘুম থেকে জাগার সময়, সারাটা দিন আর রাতে ঘুমোতে যাওয়ার সময়ও! বাহ্যিক জিনিস দ্বারা প্রভাবিত হবেন না… বরং এই সব কিছুকে ঈশ্বরের উদ্দেশ্যে সমর্পিত করে দিন!” আমরা যদি খুব বেশি বাহ্যিক জিনিস থেকে প্রভাবিত হই, তাহলে বাস্তবিকভাবেই সুখ-শান্তি-খুশী আমাদের জীবন থেকে উঠে যাবে। ধরুন, সকালে আপনি ঘুম থেকে কেবলমাত্র উঠেছেন, আপনার ফোন এসেছে এবং আপনি ফোনটি ধরে কথা বললেন। দেখা গেল ফোনের অপরপ্রান্ত থেকে আপনার সম্পর্কে কিছু নেতিবাচক বাক্য কানে এল, ওমনি আপনার মেজাজ চড়া হয়ে গেল। অথবা, আনুপূর্বিক ঘটনা ঘটলো, আপনি কিছু প্রশংসাসূচক বাক্য অপর প্রান্ত হতে শুনলেন। আর আপনি আনন্দিত হয়ে গেলেন। তাহলে একটু ভাবুন, আপনার খুশী আর আনন্দের নিয়ামক কে, আপনি নাকি ফোনের অপর প্রান্তের ব্যক্তি!! যদি উক্ত ব্যক্তি হয়ে থাকেন তাহলে বুঝতে হবে আপনি অন্যের রিমোট কন্ট্রোল দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছেন। আপনি যদি অন্যের রিমোট কন্ট্রোল দ্বারা নিয়ন্ত্রিত হয়, তাহলে তাদের ভাবনা-চিন্তা, ইচ্ছা-অনিচ্ছার ওপর আপনার সুখ, শান্তি, খুশী নির্ভর করবে। তাই আপনার সুখ, শান্তি, খুশী, আনন্দের রিমোট কন্ট্রোল অবশ্যই নিজের হাতে রাখতে হবে, অন্যকে অনুঘটক হওয়ার সুযোগও দেওয়া যাবে না। নিজেকে শান্ত, স্থির ও আত্মবিশ্বাসী হতে হবে। আমাদের মনে রাখতে হবে শান্ত ও স্থির মস্তিষ্ক সুখ-শান্তি-খুশী-আনন্দের সর্বাপেক্ষে বড় নিয়ামক।

আমাদের অবশ্যই নিজেদের ওপর ভরসা রাখতে হবে। মনে রাখতে হবে আমরা সুপার কম্পিউটার এর থেকেও অনেক বেশি শক্তিশালী। আমরা অনেক কিছুই করতে পারি, অনেক কিছুই করার জন্য আমাদের বিধাতা সুন্দর পৃথিবীতে পাঠিয়েছেন, আর আমরা অনবরত সেটা করে চলেছি কিংবা সংশোধিত রূপে আমরা আরো চমৎকারভাবে সেগুলো করতে থাকব।

সুখবোধ, খুশীর আনন্দ কিংবা প্রশান্তিময়তা সর্বদা শান্ত ও স্থির মস্তিষ্কের ফসল হয়ে থাকে। আমাদের তীব্র ইচ্ছা থাকতে হবে ভাল থাকার, খুশী-সুখী-শান্তিতে থাকার। আমাদের মস্তিষ্কে সর্বদা এই ভাবনাগুলোর বিচারধারা প্রবেশ করাতে হবে। ধীরে ধীরে ভাল চিন্তার, ভাল ভাবনার তথা সুখী-খুশী-শান্তিতে থাকার ইতিবাচক ভাবনা অভ্যাসে পরিণত হবে; আর আমরা তখুনি এগুলোর প্রাপ্তি অনুভব করব।

আমাদের মনে রাখতে হবে বিশ্বের সমস্ত অর্থবিত্ত দিয়েও এগুলো কিনতে পারা যায় না। কিছু ধনী-সুখী-খুশী তো কিছু ধনী দুঃখী। আবার, কিছু মানুষের মধ্যে ধনদৌলত অল্প পরিমাণে রয়েছে, তাদের মধ্যে কেউ সুখী তো কেউ দুঃখী। আর তাই বাস্তবিকভাবেই, সুখ-শান্তি-খুশীর সাম্রাজ্য প্রাপ্তি নির্ভর করে আমাদের ভাবনা চিন্তা আর বিচারধারার ওপরেই।

সুখ, শান্তি ও খুশীর অনাবিলতায় নিজেদের মুগ্ধ করার জন্য আমাদের ভাবনা অবশ্যই সেই বিষয়টির প্রতি যেটি সত্য, ভাবনা অবশ্যই সেই বিষয়টির ওপর যেটি ন্যায়পূর্ণ, ভাবনা অবশ্যই সেই বিষয়টির ওপর যেটি শুদ্ধ, ভাবনা অবশ্যই সেই বিষয়টির ওপর যেটি সম্প্রীতির, ভাবনা অবশ্যই সেই বিষয়টির ওপর যেটি মানবিক, ভাবনা অবশ্যই সেটি বিষয়টির ওপর যেটি কল্যানকর, ভাবনা অবশ্যই সেই বিষয়টির ওপর যেটি প্রেমময়। আমাদের ভাবনাত্মক হৃদয় যদি এই বিষয়গুলির প্রতি কল্পদৃষ্টি ছড়িয়ে সরলতার সাথে পরিচর্যা করে তাহলে সুখ, খুশী আর শান্তির অমলিন অমিয়ধারা আমাদের ওপর নিরন্তর বর্ষিত হতে থাকবে।
ইমেইল- sudipnipan@yahoo.com


এ ক্যটাগরির আরো খবর..