সীমান্ত থেকে ২৩০ বোতল ভারতীয় WINCEREX সিরাপ (নেশা জাতীয়)উদ্ধার

সীমান্ত থেকে ২৩০ বোতল ভারতীয় WINCEREX সিরাপ (নেশা জাতীয়)উদ্ধার
যশোরের বেনাপোল পোর্টথানার পুটখালী সীমান্ত থেকে মালিকবিহীন ২৩০ বোতল ভারতীয় WINCEREX সিরাপ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি।
সোমবার (১৫ ডিসেম্বর) রাতে খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) এর অভিযান কর্মকান্ডের অংশ হিসেবে দীর্ঘদিন যাবত চোরাচালানী মালামাল এবং মাদকসহ পাচার চক্র আটকের ক্ষেত্রে সীমান্তে বিজিবি’র গোয়েন্দা নজরদারী ও টহল তৎপরতা জোরদার করা হয়েছে।
এরই ধারাবাহিকতায় পুটখালী বিওপির সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা কর্তৃক ২৩০ বোতল ভারতীয় WINCEREX সিরাপ আটক করে।
খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ খুরশীদ আনোয়ার, জানান, বিজিবি’র অভিযান কর্মকান্ডের অংশ হিসেবে দীর্ঘদিন যাবত চোরাচালানী মালামাল এবং মাদকসহ পাচার চক্র আটকের ক্ষেত্রে সীমান্তে বিজিবি’র গোয়েন্দা নজরদারী ও টহল তৎপরতা জোরদার করা হয়েছে। দেশের সীমান্ত এলাকায় মাদক ও অন্যান্য চোরাচালানীসহ যে কোন ধরণের চোরাচালান বন্ধে বিজিবি’র এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানান বিজিবি কর্মকর্তা।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
সংবাদ প্রতিনিধি

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।