× Banner
সর্বশেষ
সরকার শুধু স্বাস্থ্য ব্যবস্থা নয়, সার্বিক উন্নয়নে বদ্ধপরিকর – সমাজকল্যাণ মন্ত্রী চট্টগ্রাম চিড়িয়াখানাকে আন্তর্জাতিক মানে উন্নীত করা হবে – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী রপ্তানি বাণিজ্য বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র উদ্যোক্তাদের আন্তর্জাতিক মেলায় অংশগ্রহণে বুথ ভাড়া মওকুফ করা হবে – বাণিজ্যমন্ত্রী বাংলাদেশকে আঞ্চলিক এভিয়েশন হাব হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে সরকার – বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী শ্যামনগরে দুই ক্লিনিককে মোবাইল কোর্টে জরিমানা আগস্টে শুরু হচ্ছে ৪ দিনব্যাপী ‘আবাসন মেলা’ বিমান চলাচল ও পর্যটন প্রকল্পে স্থানীয় জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে – আফরোজা নতুন কুঁড়ি ফুটবলে চ্যাম্পিয়ন সিলেট-রংপুর নারী ও কন্যাশিশুর বিরুদ্ধে সহিংসতা জাতীয় সংকটে পরিণত হয়েছে – মহিলা পরিষদ কালীগঞ্জের পত্রিকা বিতরণকারী জাহাঙ্গীরের মৃত্যু

সীমান্ত অপরাধ দমনে মোবাইল অ্যাপের কার্যক্রম শুরু

Brinda Chowdhury
হালনাগাদ: বুধবার, ১৫ জানুয়ারী, ২০২০

ঢাকা, ১ মাঘ (১৫ জানুয়ারি) : ডিজিটাল বাংলাদেশ গঠনের অংশ হিসেবে বিজিবি সদর দপ্তরের তৈরি মোবাইল অ্যাপের কার্যক্রম শুরু হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিজিবি দিবস ২০১৯ অনুষ্ঠানে এই অ্যাপের উদ্বোধন করেন।

          এই অ্যাপের মাধ্যমে বাংলাদেশের যে কোনো জনসাধারণ যে কোনো স্থান থেকে মোবাইলের মাধ্যমে অতি দ্রুততার সাথে সীমান্ত অপরাধ সংক্রান্ত প্রতিবেদন পাঠাতে পারবে। এতে সীমান্ত সুরক্ষা, সীমান্ত হত্যা, মানব পাচার, মাদক পাচার, চোরাচালান, আগ্নেয়াস্ত্র উদ্ধার, সন্ত্রাসী আক্রমণ, সোশ্যাল মিডিয়া ওয়াচ এবং গ্রেফতার-সহ যে কোনো সীমান্ত অপরাধ সংক্রান্ত বিষয়ে বিজিবি কর্তৃক দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ ও দেশের সকল পর্যায়ের জনসাধারণকে সেবা প্রদান করা সহজতর হবে।

          অ্যাপ্লিকেশনটি অ্যা›ড্রয়েড ডিভাইসের ‘প্লে-স্টোর’ এবং অ্যাপল ডিভাইসের ‘অ্যাপ-স্টোর’ হতে ইনস্টল করা যাবে।


এ ক্যটাগরির আরো খবর..