× Banner
সর্বশেষ
জাতীয় চিড়িয়াখানায় আকস্মিক পরিদর্শনে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ১২ শিশুর প্রাণ গেল, মোট মৃত্যু ৪৫১ জনদুর্ভোগ কমাতে চন্দ্রগঞ্জকে উপজেলায় উন্নীত করা হয়েছে – পানি সম্পদ মন্ত্রী পাইকগাছায় ফুটবলে চলার সাথী ; দড়ি টনায় হাঁটার সাথী চ্যাম্পিয়ন  পাইকগাছা জিরো পয়েন্টে সড়ক প্রশস্তকরণে বড় বাধা বৈদ্যুতিক খুঁটি, বাড়ছে জনদুর্ভোগ ও দুর্ঘটনার শঙ্কা ভারতীয় ভিসায় নিষেধাজ্ঞা বহাল স্থবির ভ্রমন খাত বেনাপোলে বিজিবির অভিযানে চোরাচালান পণ্য আটক  নতুন প্রজন্মকে সুস্থ ও সচেতনভাবে গড়ে তোলাই সরকারের প্রধান লক্ষ্য – ভূমি ও পার্বত্য চট্টগ্রাম প্রতিমন্ত্রী ধর্মীয় ও ভাষাগত গোষ্ঠী বাংলাদেশের অবিচ্ছেদ্য অংশ -তথ্যমন্ত্রী সেবার নামে হয়রানি এবং অপচিকিৎসা থেকে বিরত থাকতে হবে -ভূমি প্রতিমন্ত্রী

স্টাফ রিপোর্টার বেনাপোল

সীমান্তে মৃত্যু হয়েছে বাংলাদেশি পাসপোর্টধারীর

Kishori
হালনাগাদ: রবিবার, ৩১ মার্চ, ২০২৪
সীমান্তে-প্রান-গেল

বেনাপোল দিয়ে ভারতে যাওয়ার সময় সীমান্তের শুণ্য রেখায় নূর ইসলাম নামে  বাংলাদেশী পাসপোর্ট যাত্রীর মৃত্যু হয়েছে।
শনিবার (৩০ মার্চ) দুপুরে সে বাংলাদেশ ইমিগ্রেশন কার্যক্রম শেষ করে ভারতে প্রবেশের জন্য নৌম্যানসল্যানডে অপেক্ষা করছিল। এসময় দির্ঘ লাইনে অসুস্থ্য হয়ে হৃদক্রিয়া বন্ধ হয়ে ঘটনাস্থলে সে মারা যায়।
নিহত পাসপোর্টধারী  যশোর কোতোয়ালী থানার বকচর এলাকার গোলাম রসুলের ছেলে। (পাসপোর্ট নংঃA01131727)।
 বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুজ্জামান বিশ্বাস পাসপোর্টধারী নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
ভারতগামী ভুক্তভোগী পাসপোর্টধারীরা জানান, বেনাপোল ইমিগ্রেশনের কার্যক্রম দ্রুত শেষ হলেও ভারতের পেট্রাপোল ইমিগ্রেশনের কার্যক্রম সারতে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়াতে হয়। এসময় কেউ অসুস্থ্য হলেও শুন্যরেখা থেকে বাইরে যাওয়ার সুযোগ থাকেনা। এর আগেও অসুস্থ্য হয়ে অনেক পাসপোর্টধারীর সীমান্তে মৃত্যুর ঘটনা ঘটেছে। তবে নিরাপদ যাতায়াতের ব্যবস্থা আজও হয়নি।
ভুক্তভোগী পাসপোর্ট যাত্রীরা দুদেশের হাইকমিশনের দৃষ্টি আকর্ষণ করেছেন।


এ ক্যটাগরির আরো খবর..