সীতাকুণ্ডের বীরুপাক্ষ পাহাড়ে অনৈতিক কর্মকাণ্ড বন্ধে পুলিশ সুপারকে স্মারকলিপি

সীতাকুণ্ডের বীরুপাক্ষ পাহাড়ে অনৈতিক কর্মকাণ্ড বন্ধে পুলিশ সুপারকে স্মারকলিপি

বাংলাদেশে সনাতন ধর্মালম্বীদের পবিত্র তীর্থস্থান সীতাকুণ্ডের চন্দ্রনাথের বীরুপাক্ষ পাহাড়ে পর্যটকের নামে কিছু কতিপয় যুবকের র‌্যাপ্লিং,জুমারিং, রিভারক্রসিং,জীপলাইনিংসহ রাতে ক্যাম্পিং করে রাত্রিযাপনের মতো অনৈতিক কার্যকলাপে ধর্মীয় ভাবমূর্তি ক্ষুন্ন হয়। এসব কর্মকাণ্ড বন্ধে চট্টগ্রাম জেলা পুলিশ সুপার (এসপি) এস এম শফিউল্লাহকে স্মারকলিপি দিয়েছে ‘সকল স্তরের সনাতনী সম্প্রদায়’।

আজ মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) সকালে চট্টগ্রাম জেলা পুলিশ সুপার কার্যালয়ে স্মারকলিপি দেন তারা।

স্মারকলিপিতে বলা হয়, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পেইজে প্যাকেজ ঘোষণা করে বীরুপাক্ষের মন্দিরের পাহাড়ে র‌্যাপ্লিং,জুমারিং, রিভারক্রসিং,জীপলাইনিংসহ রাতে ক্যাম্পিং করে রাত্রিযাপনের প্যাকেজ করছে বেঙ্গল ট্রেকার্স নামের একটি ট্রাভেলিং গ্রুপ। এরমধ্যে বীরপাক্ষ মন্দিরের পাহাড়ের ৩০০ ফুট উঁচু থেকে র‌্যাপ্লিং করার ভিডিও ও ছবি ভাইরাল হলে চট্টগ্রামের স্থানীয় ও দুটি জাতীয় দৈনিকে সংবাদ প্রকাশিত হয়েছে।

সংবাদ প্রকাশের পর ফেসবুকের বিভিন্ন আইডি ও গ্রুপে সাংবাদিকদের নিয়ে নানা প্রকার মানহানীকর ও অশালীন মন্তব্য লিখছে। যাতে করে যেকোন সময় ফেসবুকে দুপক্ষের ধর্মীয় পাল্টাপাল্টি মন্তব্যে দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হতে পারে। স্মারকলিপিতে আরও বলা হয়, যেহেতু চন্দ্রনাথ পরিচালনায় নিয়েজিত স্রাইন কমিটির সাধারণ সম্পাদক চন্দন দাশ আমাদের জানিয়েছেন তার কাছ থেকে কোন অনুমতি গ্রহণ ছাড়া একাজ চলছে।

উল্লেখ্য এই কমিটির সভাপতি (পদাধিকার বলে) জেলা দায়রা র্জজ। উনার কাছ থেকেও কোন অনুমতি গ্রহণ না করে তীর্থস্থানে আওতাধীন সীমার মধ্যে অনুমতি বিহীন কার্যক্রলাপ বন্ধের দাবি জানানো হয় এবং কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটার আগে পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা ৫ দফা দাবি উপস্থাপন করা হয়।

দাবিগুলো হলো:

১। অনৈতিক ও ধর্মীয় ভাবর্মূতিক্ষুন্ন হয় এমন কর্মকা- বন্ধে চন্দ্রনাথের প্রবেশ মুখে নিদের্শনা জারি করতে হবে।

২। মন্দিরের পাহাড়ে কোন পর্যটক রাত্রিযাপন করতে পারবে না, দিনের বেলায় আগত কোন প্রকার আমিষ খাবার গ্রহণ করতে পারবে না।

৩। মন্দিরের পাহাড়ে প্রবেশে পথে পুলিশের নিরাপত্তা বক্স বসাতে হবে, যারাই প্রবেশ করবে তাদের জাতীয় পরিচয় পত্রের কপি জমা নিতে হবে।

৪। মন্দিরের পাহাড়ে অুনমোদন ছাড়া কোন প্রকার ঝুঁকির্পূণ কাজ করা অবিলম্বে বন্ধ করতে হবে।

৫। মন্দিরের পাহাড়ে কোন প্রকার পিকনিক করা যাবে না।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।