× Banner
সর্বশেষ
অতীত সরকারের ভুল থেকে শিক্ষা নিয়ে প্রাতিষ্ঠানিক রাষ্ট্রব্যবস্থা শক্তিশালী করার অঙ্গীকার তথ্য মন্ত্রীর প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশকে নতুন করে বিনির্মাণ করতে চাই -সমাজকল্যাণ মন্ত্রী বিভিন্ন স্লোগানে বিআরটিসি মহিলা বাস চালুর উদ্যোগ নিয়েছে সরকার যারা জনগণের ভোগান্তির কারণ হবেন তাদের ছাড় দেওয়া হবে না -গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী কোরআনের হুকুমকে জীবনে প্রতিফলন ঘটাতে হবে -ধর্মমন্ত্রী শিক্ষা খাতে গতি ও জবাবদিহিতা নিশ্চিত করা এখন সময়ের দাবি -শিক্ষা মন্ত্রী বেনাপোল পুটখালী সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে ৩০ কেজি গাঁজা উদ্ধার  চাঁদাবাজ ও সন্ত্রাসীদের বিরুদ্ধে শিগগির দেশব্যাপী অভিযান -স্বরাষ্ট্রমন্ত্রী জনগণের চিকিৎসাসেবা নিশ্চিত করতে ‘ই-হেলথ’ কার্ডের নির্দেশনা প্রধানমন্ত্রী পহেলা বৈশাখের মধ্যেই ‘কৃষক কার্ড’ চালু করার সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক

সিসিইউতে ৭২ ঘণ্টার অবজারভেশনে খালেদা জিয়া

ACP
হালনাগাদ: শনিবার, ১১ জুন, ২০২২
চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন

হৃদযন্ত্রের সমস্যা নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে সিসিইউতে ৭২ ঘণ্টা অবজারভেশনে রাখা সিদ্ধান্ত নিয়েছে তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ড। তাকে সিসিইউতে রেখেই এনজিওগ্রামসহ অন্যান্য পরীক্ষা-নিরীক্ষা করা হবে।

শনিবার (১১ জুন) বেলা সাড়ে ১১টার দিকে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন ঢাকা পোস্টকে এ তথ্য জানান।

ডা. জাহিদ বলেন, ম্যাডাম এখন সিসিইউতে ৭২ ঘণ্টার অবজারভেশনে আছেন। আমি গুরুত্বপূর্ণ কাজে আছি, পরে বিস্তারিত বলতে পারব।

বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার ঢাকা পোস্টকে বলেন, ম্যাডামকে অবজারভেশনে রাখা হয়েছে। মেডিকেল বোর্ডের চিকিৎসকরা বৈঠকে বসছেন। কীভাবে ম্যাডামের পরবর্তীতে চিকিৎসা হবে তা ঠিক করতে।

বিএনপির চেয়ারপারসনের একজন ব্যক্তিগত কর্মকর্তা ঢাকা পোস্টকে বলেন, এখনও ম্যাডামের শারীরিক অবস্থা স্থিতিশীল নয়। আসলে উনার অবস্থা ভালো বা খারাপ কিছুই বলা যাচ্ছে না।

শুক্রবার (১০ জুন) গভীর রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। পরে দিবাগত রাত ৩টা ২০ মিনিটে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে ভর্তি করা হয়।


এ ক্যটাগরির আরো খবর..