× Banner
সর্বশেষ
বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়: তথ্য ও সম্প্রচার মন্ত্রী শিক্ষা ও কারিগরি খাতে বাংলাদেশের সঙ্গে কাজ করতে আগ্রহী সিঙ্গাপুর বাংলাদেশ-চীনের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে রোহিঙ্গা ও করিডোর নিয়ে আলোচনা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে প্রধানমন্ত্রীর সঙ্গে টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের নেতাদের সাক্ষাৎ মধুখালীতে শিক্ষা প্রতিষ্ঠানের স্কাউট সভাপতি ও ইউনিট লিডারদের সাথে মতবিনিময় সভা যখনই বাংলাদেশের জনগণ বিপদে পড়েছে, চীন পাশে দাঁড়িয়েছে – ইয়াও ওয়েন দিল্লি বিক্ষোভের পর মোদি সরকারের কাছে রাহুল গান্ধীর ৫ দফা দাবি ইরান যুদ্ধের পেছনে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার: পেন্টাগন প্রধান কোটালীপাড়ায় রুদ্রিকা দে রিংকি’র অন্নপ্রাশন ও ভাগবত পাঠ অনুষ্ঠিত

মাহমুদ খান, সিলেট প্রতিনিধি

সিলেট রেঞ্জের শ্রেষ্ঠ এসআই হলেন বিশ্বনাথ থানার আলী আজহার

Ovi Pandey
হালনাগাদ: বুধবার, ১২ এপ্রিল, ২০২৩
best police

সিলেট রেঞ্জের শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হয়েছেন সিলেট জেলার বিশ্বনাথ থানার এসআই (নিরস্ত্র) শেখ আলী আজহার। গত মার্চ মাসে আইন-শৃঙ্খলা রক্ষা ও অপরাধ নিয়ন্ত্রন, গ্রেফতারি পরোয়ানা, বিরোধ নিষ্পতিতে অবদান রাখায় সিলেট বিভাগের শ্রেষ্ঠ এসআই হিসেবে তাকে পুরস্কৃত করা হয়েছে।

শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হওয়ায় মঙ্গলবার (১১ এপ্রিল) সিলেট রেঞ্জ ডিআইজি অফিসে আইন শৃংখলা কমিটির এক বৈঠক শেষে তার হাতে শ্রেষ্ঠ এসআই’র সম্মাননা স্মারক ও সার্টিফিকেট হস্তান্তর করেন ডিআইজি শাহ মিজান শাফিউর রহমান বিপিএম (বার), পিপিএম-সেবা।

এসময় সিলেটের অতিরিক্ত ডিআইজি নাবিলা জাফরিন রীনা, এম এ জলিল, সিলেটের পুলিশ সুপার আব্দুল্লাহ আল-মামুনসহ রেঞ্জ ডিআইজি কার্যালয়ের উর্ধ্বতন কর্মকর্তা ও অন্যান্য জেলার পুলিশ সুপারবৃন্দ উপস্থিত ছিলেন।

এব্যাপারে বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) গাজী আতাউর রহমান বলেন, এসআই শেখ আলী আজহার পুরস্কৃত হওয়ায় বিশ্বনাথবাসীর মতো থানার পুলিশের অফিসাররাও গর্বিত। ওই পুরস্কার প্রাপ্তিতে আজহারকে আরো এগিয়ে নিয়ে যাবে বলে আমি মনে করি।

পুরস্কার পাওয়া বিশ্বনাথ থানার এসআই শেখ আলী আজহার বলেন, পুরস্কার কাজের অনুপ্রেরণা যোগায়। ওই পুরস্কার প্রাপ্তিতে আমাকে আরো প্রেরণা যোগাবে। সেবা করাই হচ্ছে আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য। আমি ভবিষতে আরো এগিয়ে যেতে চাই। আর এজন্য সবার দোয়া ও সহযোগিতা কামনা করছি।


এ ক্যটাগরির আরো খবর..