সিলেট এম এ জি মেডিকেল কলেজে ২০১৮-১৯ (৫৭তম ব্যাচ) শিক্ষাবর্ষে ১ম বর্ষ এমবিবিএস কোর্সে ভর্তিকৃত শিক্ষার্থীদের পরিচিতিমূলক ক্লাস আগামী ১০ জানুয়ারি বৃহস্পতিবার সকাল ১০টায় কলেজের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হবে।
১ম বর্ষ এমবিবিএস কোর্সে ভর্তিকৃত সকল শিক্ষার্থীকে একজন অভিভাবকসহ উপস্থিত হওয়ার জন্য অনুরোধ করা হয়েছে।
আগামী ৯ জানুয়ারি শিক্ষার্থীদের জন্য হোস্টেল খুলে দেওয়া হবে। হোস্টেলে সিট বরাদ্দ সংক্রান্ত তথ্য কলেজের হোস্টেল অফিস থেকে জানা যাবে।