× Banner
সর্বশেষ
জনগণের চিকিৎসাসেবা নিশ্চিত করতে ‘ই-হেলথ’ কার্ডের নির্দেশনা প্রধানমন্ত্রী পহেলা বৈশাখের মধ্যেই ‘কৃষক কার্ড’ চালু করার সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর বিদ্যুৎ ও জ্বালানির সম্ভাব্য সাময়িক সংকট মোকাবিলায় সরকারের প্রস্তুতি গ্রহণ গভীর নলকূপে গোসলকে কেন্দ্র করে শিশুকে আহত : থানায় অভিযোগ ঝিনাইদহ বিসিক সম্প্রসারণের লক্ষ্যে অংশীজনের সাথে মতবিনিময় ববি হাজ্জাজসহ ৮ প্রতিমন্ত্রী পেয়েছেন আরো মন্ত্রনালয়ের দায়িত্ব পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর সাথে ডিআইজি সালমা বেগমের সৌজন্য সাক্ষাৎ চাঁদাবাজ-দাগি আসামিদের বিরুদ্ধে সারাদেশে সাঁড়াশি অভিযান হবে -স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে আনসার ও ভিডিপির মহাপরিচালকের সাক্ষাৎ শান্তি ও নিরাপত্তায় আমি আমৃত্যু আপনাদের পাশে থাকবো -এম জিলানী

সিলেট প্রতিনিধি

সিলেট বেতারকেন্দ্রে আগুন, ৩টি এফএম চ্যানেলের সম্প্রচার বন্ধ

Kishori
হালনাগাদ: রবিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৩
সিলেট বেতারকেন্দ্রে আগুন

সিলেট বেতারকেন্দ্রে আগুন ।। সিলেট নগরের মীরের ময়দান এলাকায় অবস্থিত বাংলাদেশ বেতারের সিলেট কেন্দ্রে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

০৩ সেপ্টেম্বর রোববার বেলা ১টার দিকে শীতাতপ নিয়ন্ত্রিত (এসি) যন্ত্র বিস্ফোরণে এই আগুন লাগে বলে বেতার কর্তৃপক্ষ জানিয়েছে। বেলা ২টার দিকে আগুন নিয়ন্ত্রণে এলেও কেন্দ্রটির তিনটি এফএম চ্যানেলের সম্প্রচার বন্ধ আছে।

আগুন লাগার বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ বেতার সিলেটের আঞ্চলিক প্রকৌশলী মোহাম্মদ কামাল হোসেন।

বেতার কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, কেন্দ্রের ট্রান্সমিটার কক্ষে এসি বিস্ফোরণের ঘটনা ঘটে। এরপরই কক্ষে আগুন ছড়িয়ে পড়ে। তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।

বাংলাদেশ বেতার সিলেট কেন্দ্রের আঞ্চলিক পরিচালক আবদুল্লাহ মোহাম্মদ তারিক বলেন, আগুন লাগার পরপরই সম্প্রচার বন্ধ হয়ে পড়েছিল। তবে এখন আগুন নিয়ন্ত্রণে এসেছে। এরপর মধ্যম তরঙ্গে সব অনুষ্ঠান সম্প্রচার করা হচ্ছে। পাশাপাশি মুঠোফোন অ্যাপেও অনুষ্ঠান সম্প্রচারিত হচ্ছে। তবে তিনটি এফএম চ্যানেলে সম্প্রচার বন্ধ আছে। এছাড়া অগ্নিকা-ে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা এখনো নির্ধারণ করা হয়নি বলে জানান আবদুল্লাহ মোহাম্মদ তারিক।


এ ক্যটাগরির আরো খবর..