× Banner
সর্বশেষ
অতীত সরকারের ভুল থেকে শিক্ষা নিয়ে প্রাতিষ্ঠানিক রাষ্ট্রব্যবস্থা শক্তিশালী করার অঙ্গীকার তথ্য মন্ত্রীর প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশকে নতুন করে বিনির্মাণ করতে চাই -সমাজকল্যাণ মন্ত্রী বিভিন্ন স্লোগানে বিআরটিসি মহিলা বাস চালুর উদ্যোগ নিয়েছে সরকার যারা জনগণের ভোগান্তির কারণ হবেন তাদের ছাড় দেওয়া হবে না -গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী কোরআনের হুকুমকে জীবনে প্রতিফলন ঘটাতে হবে -ধর্মমন্ত্রী শিক্ষা খাতে গতি ও জবাবদিহিতা নিশ্চিত করা এখন সময়ের দাবি -শিক্ষা মন্ত্রী বেনাপোল পুটখালী সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে ৩০ কেজি গাঁজা উদ্ধার  চাঁদাবাজ ও সন্ত্রাসীদের বিরুদ্ধে শিগগির দেশব্যাপী অভিযান -স্বরাষ্ট্রমন্ত্রী জনগণের চিকিৎসাসেবা নিশ্চিত করতে ‘ই-হেলথ’ কার্ডের নির্দেশনা প্রধানমন্ত্রী পহেলা বৈশাখের মধ্যেই ‘কৃষক কার্ড’ চালু করার সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর

সিলেট প্রতিনিধি

সিলেটে মাইক্রোবাস চাপায় সিসিক নারী কর্মকর্তার মৃত্যু

Dutta
হালনাগাদ: শুক্রবার, ১ মার্চ, ২০২৪

মাইক্রোবাস চাপায় পপি রানী তালুকদার (২৯) নামে সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) নারী কর্মকর্তার মৃত্যু হয়েছে। ২৯ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সিলেট-তামাবিল সড়কের খাদিমপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত পপি রানী তালুকদার (২৯) নেত্রকোনা জেলার মোহনগঞ্জ থানার বল্লবপুর গ্রামের পাবেল সরকারের স্ত্রী। তিনি স্বামী ও দুই শিশু সন্তানসহ সিলেট সদর উপজেলা পরিষদের ২নং কোয়ার্টারে বসবাস করতেন। তিনি সিলেট সিটি কর্পোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা শাখার কর্মকর্তা ছিলেন।
দুর্ঘটনায় মারা যাওয়ার তথ্য নিশ্চিত করেছেন সিলেট সিটি কর্পোরেশনের জনসংযোগ কর্মকর্তা সাজলু লস্কর।

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে তিনি বলেন, প্রতিদিনের মতো সকাল ৯টার দিকে অফিসের উদ্দেশে রওনা হন পপি রানী তালুকদার। খাদিম এলাকায় সিলেট-তামাবিল সড়কে বাসের জন্য অপেক্ষা করছিলেন। এমন সময় জাফলংগামী একটি মাইক্রোবাস তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে মারা যান।

সিলেট মেট্রোপলিটন পুলিশের শাহপরান (র.) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশীদ বলেন, একটি মাইক্রোবাসের চাপায় সিসিকের ওই নারী কর্মকর্তার মৃত্যু হয়েছে। তবে মাইক্রোবাসটি শনাক্ত করা যায়নি। মরদেহ ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে রয়েছে। ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।


এ ক্যটাগরির আরো খবর..