× Banner
সর্বশেষ
অতীত সরকারের ভুল থেকে শিক্ষা নিয়ে প্রাতিষ্ঠানিক রাষ্ট্রব্যবস্থা শক্তিশালী করার অঙ্গীকার তথ্য মন্ত্রীর প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশকে নতুন করে বিনির্মাণ করতে চাই -সমাজকল্যাণ মন্ত্রী বিভিন্ন স্লোগানে বিআরটিসি মহিলা বাস চালুর উদ্যোগ নিয়েছে সরকার যারা জনগণের ভোগান্তির কারণ হবেন তাদের ছাড় দেওয়া হবে না -গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী কোরআনের হুকুমকে জীবনে প্রতিফলন ঘটাতে হবে -ধর্মমন্ত্রী শিক্ষা খাতে গতি ও জবাবদিহিতা নিশ্চিত করা এখন সময়ের দাবি -শিক্ষা মন্ত্রী বেনাপোল পুটখালী সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে ৩০ কেজি গাঁজা উদ্ধার  চাঁদাবাজ ও সন্ত্রাসীদের বিরুদ্ধে শিগগির দেশব্যাপী অভিযান -স্বরাষ্ট্রমন্ত্রী জনগণের চিকিৎসাসেবা নিশ্চিত করতে ‘ই-হেলথ’ কার্ডের নির্দেশনা প্রধানমন্ত্রী পহেলা বৈশাখের মধ্যেই ‘কৃষক কার্ড’ চালু করার সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর

মাহমুদ খান, সিলেট প্রতিনিধি

সিলেটে ভাগ্নের হাতে প্রাণ গেল মামার

Kishori
হালনাগাদ: শনিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৩
সিলেটে ভাগ্নের হাতে প্রাণ গেল মামার

সিলেটের জকিগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে মামাকে লাঠি দিয়ে পিটিয়ে হত্যা করেছে ভাগনে। ভাগ্নের হাতে প্রাণ গেল মামার

২২ সেপ্টেম্বর শুক্রবার বিকেলে সাড়ে ৩টার দিকে উপজেলার কাজলসার ইউনিয়নের মঙ্গলশাহ গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আবুল হোসেন ওরফে লিচু মিয়া (৪২) ওই গ্রামের মৃত সৈয়ব আলীর ছেলে। এক ছেলে ও এক মেয়ের জনক আবুল হোসেন স্থানীয় একটি বাজারের চা দোকানি ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিবেশী চাচাতো বোনর ছেলে জাকারিয়া আহমদের (২২) সঙ্গে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল লিচু মিয়ার। ওই বিরোধ থোকে শুক্রবার বিকেলে জাকারিয়া আহমদ, জোবেল আহমদ ও মামন আহমদসহ কয়েকজন আবুল হোসেন লিচুর বাড়িতে ঢুকে হামলা চালায় এবং তাকে পিটিয়ে গুরুতর আহত করে।

স্থানীয়রা আবুল হোসেনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে সিলেটের জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাবেদ মাসুদ বলেন, জমি সংক্রান্ত বিরোধের জেরে লিচু মিয়াকে বাড়িতে ঢুকে লাঠি দিয়ে পিটিয়ে হত্যা করা হয়। মরদেহ উদ্ধার করে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। হত্যাকা-ে জড়িত কাউকে এখনো গ্রেপ্তার করা যায়নি। জড়িতদের ধরতে অভিযানে রয়েছে পুলিশ।


এ ক্যটাগরির আরো খবর..