× Banner
সর্বশেষ
শিক্ষকদের নৈতিক ও পেশাগত দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে -শিক্ষামন্ত্রী সম্মিলিত চেষ্টায় ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ তথা রাষ্ট্র প্রতিষ্ঠার আশা ডেপুটি স্পিকারের মাদারীপুরে বৈষম্যবিরোধী আন্দোলনে হামলাকারী ছাত্রলীগ নেতা ফয়সাল ফের গ্রেফতার সরকার দলীয় সংসদীয় সভা অনুষ্ঠিত গৌরনদীতে বাস উল্টে খাদে, নিহত-১ ঐতিহ্যবাহী গ্রাম বাংলার খেলাধুলায় প্রতিযোগিতা কারীদের মধ্যে পুরস্কার বিতরণ  বক্ষব্যাধি হাসপাতালে ৪০টি আইসিইউ বেড দ্রুত সম্পন্নের নির্দেশ স্বাস্থ্য প্রতিমন্ত্রীর মাঠ পর্যায়ের কর্মকর্তাদের জনগণের প্রত্যাশা পূরণে কাজ করতে হবে -ভূমি মন্ত্রী বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর সাথে নেপালের রাষ্ট্রদূতের সাক্ষাৎ শ্যামনগরে ২৪ হাজার শিক্ষার্থীর পুষ্টিকর খাবার সরবরাহ শুরু করেছে সুশীলন

জাবেদ এমরান

সিলেটে বেড়েছে মশার উপদ্রব ডেঙ্গু ও চিকুনগুনিয়া বৃদ্ধির শঙ্কা

Kishori
হালনাগাদ: বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫

সিলেটে অত্যধিকভাবে বেড়েছে মশার উপদ্রব। মশার যন্ত্রণায় অতিষ্ঠ শহরবাসী। বৃষ্টি মৌসুম শুরু হওয়ায় ডেঙ্গু ও চিকুনগুনিয়াসহ মশাবাহিত নানা রোগ ছড়িয়ে পরার আশঙ্কা রয়েছে। নগরে জনপ্রতিনিধি না থাকায় জনসাধারণের দুর্ভোগ লাগবে মশা নিধনে বর্তমান সিলেট সিটি কর্পোরেশনের ভূমিকা অনেকটা নিষ্পেষিত। মাঝে মধ্যে নগরের অল্পসংখ্যক স্থানে ফগার মেশিন দিয়ে মশা নিধনের ওষুধ প্রয়োগ করা হলেও তা পর্যাপ্ত নয় বলে অভিযোগ নগরবাসীর। তারা বলছেন- দিনে রাতে সমানতালে বসন্তের বাতাসের ন্যায় খোলা জায়গা থেকে দলবদ্ধ ভাবে মশা বাসা-বাড়ি, অফিস-আদালত, শিক্ষা ও ব্যবসাপ্রতিষ্ঠানে প্রবেশ করছে। ব্যাহত হচ্ছে দৈনন্দিন কাজ, ব্যাঘাত ঘটছে শিক্ষার্থীদের পড়ালেখায়। শিশু, বয়োজ্যেষ্ঠ ও অসুস্থরা বেশি মশার যন্ত্রণার সাথে লড়াই করছেন।
শহরে ঘন বসতি হওয়ায় ড্রেন, খাল, ডোবা, নালা, নর্দমা ও জলাশয়ে মশা দ্রুত বংশ বিস্তার করছে। মশার প্রকোপ থেকে বাঁচতে স্প্রে প্রয়োগ কিংবা সর্বক্ষণ কয়েল জ্বালিয়েও মিলছেনা পরিত্রাণ। সারাক্ষণ কয়েল জ্বালানোর ফলে একদিকে বাড়ছে সংসার খরচ। অন্যদিকে স্প্রে ও কয়েলের ক্ষতিকর ধোঁয়ায় বাড়ছে শ্বাসকষ্টসহ স্বাস্থ্যঝুঁকি।
চিকিৎসা সংশ্লিষ্টরা বলছেন- মশার কামড়ে চিকুনগুনিয়া, ম্যালেরিয়া, ডেঙ্গু, ফাইলেরিয়া, পীতজ্বর, জিকা ভাইরাস প্রভৃতি মারাত্মক রোগ সংক্রমিত হয়।
ডেঙ্গু এবং চিকুনগুনিয়ার ভাইরাস একই ধরনের মশা বহন করে কিন্তু আলাদা ভাইরাসগুলির কারণে হয়। চিকুনগুনিয়া হয় টোগাভিরিডি আলফাভাইরাস থেকে, অন্যদিকে ডেঙ্গু হয় ফ্লাভারিডি ফ্লাভি ভাইরাস থেকে। মশা জনস্বাস্থ্যের জন্য একটি উল্লেখযোগ্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। ডেঙ্গু এবং চিকুনগুনিয়া দুটি সর্বাধিক প্রচলিত অসুস্থতার কারণ হিসাবে বিবেচিত। যদিও উভয় রোগ একই ধরনের মশা অর্থাৎ এডিস মশা দ্বারা সংক্রমিত হয়।
সাধারণত মশা থেকে বাঁচতে স্প্রে, কয়েল, অ্যারোসলের ব্যবহারে বিপদের শঙ্কা বাড়ছে। গবেষণায় দেখা গেছে, এসব উপাদান স্বাস্থ্যের মারাত্মক ক্ষতি করছে।
গবেষণা বলছে-  ৮ ঘণ্টা কয়েল জ্বালিয়ে রাখার ধোঁয়া ১৪০টি সিগারেটের ধোঁয়ার সমান ক্ষতিকারক। তাহলে মশা থেকে বাঁচতে কী করবেন নগরবাসী? প্রশ্ন অনেকের।
দেশে এডিস মশার বিস্তার বেড়েছে। এডিস মশার কামড়ে মানুষ ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে মারাও যাচ্ছে- এমন খবর শোনা যায়। সমস্যা আরও জটিল হয়েছে; কারণ এই মশাটি শুধু দিনে নয় বরং রাতেও কামড়ায়।
প্রতিবছর এপ্রিল-মে মাসে বৃষ্টি শুরু হলে মশার প্রজন্ম ক্ষেত্র তৈরি হয়, সেগুলো জুন-জুলাই মাসে ডেঙ্গু ছড়ায়।
মশার প্রজনন স্থানগুলোকে ধ্বংস করতে হলে বাসা-বাড়িতে এবং আশপাশে বদ্ধ বা জমানো পানির পাত্র দুই-এক দিন পর পর পরিষ্কার করতে হবে। ফুলদানি, অব্যবহৃত কৌটা, ডাবের খোল, পরিত্যক্ত টায়ার ইত্যাদি থাকলে তা সরিয়ে ফেলতে হবে। ড্রেন, খাল, ডোবা, নালা, নর্দমা ও জলাশয় পরিষ্কার রাখা। মশা নিধনে ঝোপঝাড়সহ মশার প্রজনন স্থানে ওষধ প্রয়োগের জন্য পরামর্শ দেন সংশ্লিষ্টরা।
২৫নং ওয়ার্ডের বাসিন্দা স্কুল শিক্ষক মোস্তাফিজুর রহমান বলেন, মশার যন্ত্রণায় স্কুলে পাঠদানে সমস্যা হচ্ছে। ক্লাসে ঠিকমতো শিক্ষার্থীরা লেখাপড়া করতে পারছে না। ছোট একটা মশা যন্ত্রণার বড় কারণ হয়ে দাঁড়িয়েছে।
ব্যবসায়ী পারভেজ খাঁন বলেন, দিন আর রাত নেই, ঘরে কিংবা ব্যবসাপ্রতিষ্ঠানে স্প্রে নতুবা কয়েল না জ্বালিয়ে এক মিনিটও বসা যায় না। মশার যন্ত্রণা থেকে রক্ষা পেতে প্রত্যেক মাসে বার্তি ব্যয় বহন করতে হচ্ছে।
উপশহরের বাসিন্দা পিংকু দাস বলেন, আমাদের এলাকায় যতগুলো ড্রেন রয়েছে সেগুলো নির্মাণের পর কোনোদিন সবগুলো পরিষ্কার করতে দেখিনি। সামনে বর্ষাকাল, মশার আরো বেশি জন্মাবে। সিটি কর্পোরেশনকে এখনি কার্যকর পদক্ষেপ নিতে তিনি আহবান জানান।
এ বিষয়ে কথা হয় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক ডাঃ মোহাম্মদ বদরুল আমিনের সাথে। তিনি সিলেট জানান- ডেঙ্গু রোগীদের আলাদা চিকিৎসা দিতে আমাদের হাসপাতালে ডেঙ্গু কর্ণার রয়েছে। এছাড়াও ইনটেনসিভ কেয়ার ইউনিট বা নিবিড় পরিচর্যা ইউনিট (আইসিইউ) এ একটি বেড বরাদ্দ আছে। মশা তাড়াতে যেসব স্প্রে বা কয়েল ব্যবহার করা হয় তা স্বাস্থ্যের মারাত্মক ক্ষতির কারণ বলে জানান। মশারি ব্যবহার, জনসচেতনতা ও মশা নিধন করা গেলে মশাবাহিত রোগ প্রতিরোধ করা সম্ভব বলে তিনি মনে করেন।
সিলেট সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মো. জাহিদুল ইসলাম বলেন- নগরীর ৪২টি ওয়ার্ডের মধ্যে মশার ওষুধ প্রয়োগ করা হচ্ছে। পর্যাপ্ত ওষুধ থাকার পরও লোকবল সংকট ও নির্বাচিত জনপ্রতিনিধি না থাকায় কিছু আইনি বাধ্যবাধকতার কারনে ঢালাওভাবে মশার ওষুধ প্রয়োগ করা যাচ্ছেনা। নগরে মশা বাড়ার কথা স্বীকার করে তিনি আরো বলেন- মশা বাড়লেও ডেঙ্গু প্রতিরোধে তারা সচেষ্ট রয়েছেন। জনসচেতনতায় লিফলেট বিতরণসহ নানা কর্মসূচি পালনে সিসিক থেকে উদ্যোগ নেয়া হচ্ছে। মশা বাহিত রোগ প্রতিরোধে নগরবাসীকে সচেতন হতে তিনি আহবান জানান।


এ ক্যটাগরির আরো খবর..