× Banner
সর্বশেষ
সততা চর্চায় উদ্বুদ্ধ করতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধন পাইলট প্রকল্পে ৯৯ হাজার শিক্ষার্থী পাবেন বিনামূল্যের পাটের স্কুল ব্যাগ সরকারের ইশতেহারের সঙ্গে সামঞ্জস্য রেখে পরিবেশ মন্ত্রণালয়ের প্রকল্প পরিমার্জনের উদ্যোগ নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগে এনজিওদের এগিয়ে আসার আহ্বান জ্বালানিমন্ত্রীর ২০২৭ সালের হজে ব্যাকঅ্যাপ আবাসন ১% রাখার অনুরোধ বাংলাদেশের আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নকে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে – প্রধানমন্ত্রী পাইকগাছায় সুন্দরবনের প্লাস্টিক ও পলিথিন দূষণ প্রতিরোধে অভিজ্ঞতা বিনিময় বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত  কোটচাঁদপুরে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিকের মৃত্যু ধর্ষণে ব্যর্থ হয়ে স্কুলছাত্রীকে হত্যা, ৪ বছর পর যুবকের মৃত্যুদণ্ড দেশে হামের উপসর্গে আরো ৫ শিশুর মৃত্যু

সিলেটে বিকাশের মাধ্যমে প্রতারনার শিকার ব্যবসায়ী

admin
হালনাগাদ: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০১৫

শাফী চৌধুরী, সিলেট: সিলেটের বিশ্বনাথে সোমবার বিকাশের মাধ্যমে ব্যবসায়ীর ৪৫ হাজার টাকা হাতিয়ে নিয়েছে প্রতারক। প্রতারণার স্বীকার ব্যবসায়ী হলেন- উপজেলার শাহজিরগাঁও গ্রামের বাসিন্দা, বালু-পাথর ব্যবসায়ী।

ব্যবসায়ী আবদুস সালাম জানান, সোমবার সকালে অপরিচিত একটি মোবাইল নাম্বার
(০১৭২৪-২৭৮৬৪৩) থেকে তার নিজ ফোনে কল আসে। ফোন রিসিভ করলে ওই ব্যক্তি বড় একটি বিল্ডিং এর কাজের সাইটে বালু-পাথর দেয়ার জন্য তাকে সহযোগিতা করবে বলে জানায়। এতে কিছু টাকা তাকে দিতে হবে। কাজের সাইট পাওয়ার পর টাকা ফেরত দিয়ে দেব বলে সে জানায়। টাকার দেয়ার পরপরই তার সঙ্গে সিলেট শহরে দেখা করতে বলে। অন্যথায় অন্য ব্যক্তিকে কাজের সাইট দেয়া হবে বলে সে জানায়। এরপর দুটি বিকাশ নাম্বার দিয়ে তাড়াতাড়ি টাকা দেয়ার কথা বলে।

তিনি বলেন, ওই ব্যক্তির কথা মতো বিশ্বনাথ থানার সামনে সুসমিতা বিকাশ এজেন্ট থেকে প্রথমে ২০ হাজার টাকা বিকাশ নাম্বার (০১৭২৪-২৭৮৬৪৩) বিকাশ করি। এর কিছুক্ষণ পরে সে আবারও ২৫ হাজার টাকা বিকাশ করার জন্য বলে। পরে আবারও ওই বিকাশ এজেন্ট থেকে আরও ২৫ হাজার টাকা বিকাশ নাম্বারে (০১৭৪১১৮০৭৮৩) নাম্বারে বিকাশ করি। কিন্তু টাকা পাঠানোর পর থেকে ওই ব্যক্তির সব কয়টি ফোন বন্ধ পাওয়া যায়।

সুসমিতা বিকাশ এজেন্টের পরিচালক সনঞ্জিত বৈদ্য বলেন, ব্যবসায়ী আবদুস সালাম দুই বারে ৪৫ হাজার টাকা বিকাশ করেছেন।


এ ক্যটাগরির আরো খবর..