সিলেটে বিএনপির নির্ধারিত র্যালি ও সমাবেশ স্থগিত করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট জেলা বিএনপির সহ-দফতর সম্পাদক মাহবুব আলম।
তিনি জানিয়েছেন, আগামী (মঙ্গলবার) ১৭ সেপ্টেম্বর এই র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হবে।
বিশ্ব গণতন্ত্র দিবস উপলক্ষ্যে সিলেট মহানগরীতে এই সমাবেশ ও র্যালির আয়োজন করেছিল সিলেট বিভাগীয় বিএনপি।
রবিবার (১৫ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে সিলেট নগরীতে বিশাল র্যালি এবং সমাবেশ করার কথা ছিল। তবে অনিবার্য কারণবশত সেটি স্থগিত করে নতুন দিন নির্ধারণ করা হয়েছে।