× Banner
সর্বশেষ
শিক্ষকদের নৈতিক ও পেশাগত দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে -শিক্ষামন্ত্রী সম্মিলিত চেষ্টায় ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ তথা রাষ্ট্র প্রতিষ্ঠার আশা ডেপুটি স্পিকারের মাদারীপুরে বৈষম্যবিরোধী আন্দোলনে হামলাকারী ছাত্রলীগ নেতা ফয়সাল ফের গ্রেফতার সরকার দলীয় সংসদীয় সভা অনুষ্ঠিত গৌরনদীতে বাস উল্টে খাদে, নিহত-১ ঐতিহ্যবাহী গ্রাম বাংলার খেলাধুলায় প্রতিযোগিতা কারীদের মধ্যে পুরস্কার বিতরণ  বক্ষব্যাধি হাসপাতালে ৪০টি আইসিইউ বেড দ্রুত সম্পন্নের নির্দেশ স্বাস্থ্য প্রতিমন্ত্রীর মাঠ পর্যায়ের কর্মকর্তাদের জনগণের প্রত্যাশা পূরণে কাজ করতে হবে -ভূমি মন্ত্রী বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর সাথে নেপালের রাষ্ট্রদূতের সাক্ষাৎ শ্যামনগরে ২৪ হাজার শিক্ষার্থীর পুষ্টিকর খাবার সরবরাহ শুরু করেছে সুশীলন

মাহমুদ খান, সিলেট ব্যুরো

সিলেটে প্রতিমাশিল্পীদের শেষ মুহূর্তের ব্যস্ততা

Dutta
হালনাগাদ: রবিবার, ১৫ অক্টোবর, ২০২৩
syleht

সিলেটে দুর্গাপূজা উপলক্ষ্যে চলছে প্রতিমা তৈরির শেষ মুহূর্তের কাজ। শিল্পীরা প্রতিমার গায়ে রংতুলির কাজে ব্যস্ত সময় কাটাচ্ছেন। ২০ অক্টোবর মহাষষ্ঠীর মাধ্যমে শুরু হবে পূজা। পূজার প্রধান উপাদান প্রতিমা তৈরির মাধ্যমে সিলেটের বিভিন্ন পাড়া মহল্লায় শুরু হয়ে গেছে দেবীর আগমনি উৎসব। প্রতিমার মূল কাঠামো তৈরি শুরু হয়েছে ভাদ্র মাসের শুরু থেকেই। মাটির প্রলেপের কাজও শেষ। এখন চলছে দেবীর সাজসজ্জার কাজ। রাতদিন এক করে প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পাড় করছেন সিলেটের প্রতিমা শিল্পীরা।

সিলেট নগরীর লামাবাজার, মণিপুরী রাজবাড়ী, কালীবাড়ি, দাড়িয়াপাড়া, শিবগঞ্জসহ বেশ কয়েকটি এলাকায় দেবী দুর্গার প্রতিমার পাশাপাশি কাজ চলছে পূজা ম-পেও। কেউ দেবী দুর্গার চুল ঠিক করছেন, কেউ শাড়ি পরাচ্ছেন, কেউবা আবার তুলির আঁচড়ে রাঙিয়ে নিচ্ছেন দেবী দুর্গাকে।

প্রতিমাশিল্পীরা জানান, পূজার আর বেশি দিন বাকি নেই, হাতে সময় অনেক কম। এখন রং করা ও সাজসজ্জা করা হচ্ছে। সঠিক সময়ে গ্রাহকদেরকে মূর্তি হস্তান্তর করতে হবে। তাই কারিগর বাড়িয়ে দিনরাত কাজ করছেন।

সিলেট জেলা ও মহানগর পূজা উদ্যাপন পরিষদ সূত্রে জানা যায়, এবার সিলেট মহানগর ও জেলায় ৬১৭টি ম-পে পূজার আয়োজন করা হয়েছে। তার মধ্যে সার্বজনীন ৫৬৯টি, পারিবারিক ৪৮টি পূজোর আয়োজন হবে। মহানগরীতে ১৫১টি পূজার মধ্যে সার্বজনীন ১৩৪টি ও পারিবারিক ১৭টি। জেলায় ৪৬৬টি পূজার মধ্যে সার্বজনীন ৪৩৫টি ও পারিবারিক ৩১টি।

সিলেট মহানগর পূজা উদ্যাপন পরিষদের সভাপতি রজতকান্তি গুপ্ত জানান, সিলেটের ৬১৭টি ম-পের প্রতিনিধি দলের সাথে ইতিমধ্যে দুইদফা সভা হয়েছে। একটি মনিটরিং কমিটি গঠন করা হয়েছে। সকল পূজা কমিটিকে সরকারের গাইডলাইন মেনে চলার নির্দেশনা দেওয়া হয়েছে। পূজা ম-পগুলোতে সার্বক্ষণিক স্বেচ্ছাসেবক ব্যবস্থা রাখা হবে। আমরা সব ধরনের প্রস্তুতি নিয়ে রেখেছি। জেলা প্রশাসক ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দুর্গাপূজা উদযাপনে সকল সহযোগিতার আশ্বাস দিয়েছেন। সকলের সহযোগিতায় ধর্মীয় সম্প্রীতির রক্ষা করে উৎসবমুখর পরিবেশে এবারের দুর্গাপূজা উদ্যাপন করা হবে বলে মনে করেন তিনি।


এ ক্যটাগরির আরো খবর..