× Banner
সর্বশেষ
চাঁদাবাজ-দাগি আসামিদের বিরুদ্ধে সারাদেশে সাঁড়াশি অভিযান হবে -স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে আনসার ও ভিডিপির মহাপরিচালকের সাক্ষাৎ শান্তি ও নিরাপত্তায় আমি আমৃত্যু আপনাদের পাশে থাকবো -এম জিলানী ভরিতে ৩ হাজার বেড়ে স্বর্ণের বর্তমান দাম কত? উখিয়ায় সেহেরি খাওয়ার সময় ঘরে ঢুকে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের পর হত্যা অগ্রিম ট্রেনের টিকিট বিক্রির দ্বিতীয় দিন আজ আজ রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় আবহাওয়া মধ্যপ্রাচ্যে ফ্লাইট শিডিউল বিপর্যয়ে অপতথ্যের বিরুদ্ধে যাত্রীদের সতর্ক থাকার পরামর্শ দুর্যোগের ধকল থেকে পরিত্রাণ পেতে দক্ষ ব্যবস্থাপনার বিকল্প নেই -দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী দুবাই প্রবাসী শাকিব উদ্দিন হাজারো প্রবাসীর স্বপ্নদ্রষ্টা, অনুপ্রেরণা

মাহমুদ খান, সিলেট ব্যুরো

সিলেটে পিকআপ ভ্যান-লেগুনা সংঘর্ষে নিহত ৫

Dutta
হালনাগাদ: সোমবার, ১৮ মার্চ, ২০২৪
পিকআপ ভ্যান-লেগুনা সংঘর্ষে নিহত

সিলেটের জৈন্তাপুর উপজেলায় পিকআপ ভ্যান ও লেগুনার সংঘর্ষে ৫ জন নিহত হয়েছেন। ১৮ মার্চ সোমবার দুপুর ১২টার দিকে সিলেট-তামাবিল মহাসড়কের জৈন্তাপুর পল্লী বিদ্যুৎ অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই ৪জন ও হাসপাতালে নেওয়ার পর ১জন মারা যান। নিহতরা হলেন, জৈন্তাপুরের চিকনাগুল এলাকার যাত্রগোল (ঠাকুরের মাটি) গ্রামের সন্তোষ পাত্রের স্ত্রী মঙ্গলি পাত্র (৫৫), একই গ্রামের নন্ত পাত্রের স্ত্রী সাবিত্রি পাত্র (৩৫), কুষ পাত্রের স্ত্রী সুচিতা পাত্র (৩৫), সুভেন্দ্র পাত্রের মেয়ে ঋতু পাত্র (৮) ও সুচিতা পাত্রের ৬ মাস বয়েসি মেয়েসন্তান বিজলী।

এ ঘটনায় আহতরা হলেন, মৃত নিপেন্ত্র পাত্রের স্ত্রী শ্যামলা পাত্র (৫৫), সুভেন্দ্র পাত্রের স্ত্রী প্রণতি পাত্র (৩৫) কুষ পাত্র (৪০) ও তার ২ ছেলে এবং লেগুনাচালক। তাদেরকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, লেগুনাটি পল্লী বিদ্যুৎ অফিসের সামনে আসা মাত্র বিপরীত দিক থেকে আসা পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে নারী শিশুসহ একই পরিবারের ১০ জন আহত হন। আহতদের উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে তিনজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শনে যান জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), ওসি (তদন্ত), তামাবিল হাইওয়ে পুলিশের ইনচার্জ, জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম লিয়াকত আলী, ৪ নম্বর দরবস্ত ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান বাহারুল আলম বাহার, যুবলীগ নেতা কুতুব আলী।

স্থানীয়রা জানান, হতাহতরা একটি বিয়ের অনুষ্ঠানে যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়েন।

বিষয়টি নিশ্চিত করেছেন জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম (পিপিএম) বলেন, দুর্ঘটনার পর সিলেট-তামাবিল সড়ক অবরোধ করেন স্থানীয়রা। এসময় সড়কটিতে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পুলিশ প্রায় দেড় ঘণ্টার প্রচেষ্টায় অবরোধ তুলে যান চলাচল স্বাভাবিক করে।


এ ক্যটাগরির আরো খবর..