× Banner
সর্বশেষ
কৃষকের অর্থনৈতিক অবস্থা শক্তিশালী হলে দেশের সামগ্রিক অর্থনীতি মজবুত হবে – কৃষিমন্ত্রী সিএমপির পাঁচলাইশের অভিযানে গ্রেফতার তিন; নগরে লাল টুপিতে ‘নিষিদ্ধ’ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে বজ্রপাতে কৃষকের করোন মৃত্যু সমবায়ের মাধ্যমে প্রান্তিক পর্যায়ের মানুষের উন্নয়ন করতে হবে – পানি সম্পদ মন্ত্রী বেনাপোল সীমান্তে ২১ বিজিবির পৃথক অভিযানে মাদকসহ আটক ৫ ২০ এপ্রিল সোমবার থেকে জিলকদ মাস গণনা শুরু বেনাপোলে বিজিবির অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য আটক কোটালীপাড়ায় মাদক বিরোধী সমাবেশ ঠাকুরগাঁওয়ে বিএসএফের গুলিতে বিজিবি সদস্য গুলিবিদ্ধ  খুলনায় চিকিৎসক হয়রানির প্রতিবাদে ঝিনাইদহে বিক্ষোভ সমাবেশ

মাহমুদ খান, সিলেট প্রতিনিধি

সিলেটে ডিবির হাতে ফেনসিডিলসহ মাদক কারবারি গ্রেপ্তার

Ovi Pandey
হালনাগাদ: শনিবার, ১৩ মে, ২০২৩
syleht

সিলেটের কোম্পানিগঞ্জে ফেনসিডিলসহ মো. আইন উদ্দিন(২৯) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। গ্রেপ্তারকৃত মাদক কারবারি কোম্পানীঞ্জের রণিখাই ইউনিয়নের নোয়াগাঁও বতুমারা গ্রামের মো. আবুল বারীর ছেলে।

শনিবার (১৩ মে) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। জেলা গোয়েন্দা শাখা (উত্তর) এর এসআই ইয়াকুব হোসের এর নেতৃত্বে একটি চৌকস আভিযানিক দল কোম্পানীগঞ্জ থানার উত্তর রণিখাই ইউনিয়নের বতুমারা নোয়াগাঁও গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। এসময় তার ঘর তল্লাশী করে ৯২ বোতল ফেনসিডিল উদ্ধার করে জেলা গোয়েন্দা পুলিশ।

সিলেট জেলার অপরাধ দমন, আসামি গ্রেপ্তার ও জেলার সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় জেলা পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তাছাড়া মাদকের প্রসার রোধ, মাদক পরিবহন ও ব্যবসার কাজে জড়িত অপরাধীদের চিহ্নিতকরণ এবং গ্রেপ্তারে জেলা পুলিশ গুরুত্বের সঙ্গে কাজ করছে।

সিলেট জেলা পুলিশের সহকারি মিডিয়া ফোকাল পয়েন্টে কর্মকর্তা শ্যামল বণিক জানান, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..