× Banner
সর্বশেষ
মানবসম্পদ উন্নয়নসহ বিভিন্ন খাতে জাপানের সক্রিয় সহযোগিতা চান প্রধানমন্ত্রী ক্ষমতার পালাবদলে বদলে গেছে রাজনৈতিক অবস্থান,শৈলকুপায় ইছহাক হোসেনকে নিয়ে তুমুল আলোচনা ভারতের জেল থেকে মুক্ত ৫ বাংলাদেশি তরুণী, বেনাপোল দিয়ে দেশে প্রত্যাবর্তন শিশুর মতোই গাছের চারার পরিচর্যা করতে হবে: তথ্যমন্ত্রী সব ধর্মের প্রতি সহনশীলতা বজায় রেখে নিজ ধর্ম চর্চার আহ্বান তথ্যমন্ত্রীর মানবপাচার প্রতিরোধ ও সীমান্ত ব্যবস্থাপনা শক্তিশালী করতে আইওএমের সহযোগিতা বাড়ানোর ওপর জোর খোলা আকাশের নিচে তাবু টানিয়ে পাঠদান প্রান্তিক জনগোষ্ঠীকে সরকারি পরিসেবার আওতায় আনতে ওয়ান স্টপ সার্ভিস চালু করার দাবি  বেনাপোল সিমান্ত থেকে ৫৩ বোতল বিদেশি মদ উদ্ধার  জনগণের আস্থা ছাড়া রাজনীতি টেকসই নয়: তথ্যমন্ত্রী

সিলেটে ডিজিটাল মার্কেটিং প্রশিক্ষণ সম্পন্ন

admin
হালনাগাদ: মঙ্গলবার, ৫ নভেম্বর, ২০১৯

সিলেটে শেষ হল এসএমই ফাউন্ডেশন ও ইউরোপিয়ান ইউনিয়নের প্রিজম প্রকল্প- টেকনিক্যাল এসিসটেন্স টু বিসিক’র আয়োজনে “এসএমই পণ্যের জন্য ডিজিটাল মার্কেটিং” শীর্ষক ৩ দিনব্যাপী এক প্রশিক্ষণ কোর্স। নগরীর শাহজালাল উপশহরের বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল ল্যাবে এ প্রশিক্ষণ কোর্সের আয়োজন করা হয়।

এডিজিটাল মার্কেটিং প্রশিক্ষণে ২০ জন উদ্যোক্তাকে বিনামূল্যে ই – মার্কেটিং এবং ডিজিটাল মার্কেটিং প্রশিক্ষণ দেয়া হয়। যেসব উদ্যোক্তার ফেসবুক, অনলাইন, ইউটিউব এবং ওয়েবে এসএমই পণ্যের পেইজ আছে, তাদের দক্ষতাবৃদ্ধি করে সফল উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়। ইউরোপিয়ান ইউনিয়নের দক্ষ প্রশিক্ষকরা ৩দিনব্যাপী এ কোর্স পরিচালনা করেন। প্রশিক্ষণ শেষ অংশগ্রহণ কারীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়। সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিলেটের অতিরিক্ত জেলাপ্রশাসক (শিক্ষা ও আইসিটি) শারমিন সুলতানা, সিলেট মহিলা চেম্বারের সভাপতি স্বর্ণলতারায়, এসএমই ফাউন্ডেশন ও ইউরোপিয়ান ইউনিয়নের প্রিজম প্রকল্পের কর্মকর্তারা।


এ ক্যটাগরির আরো খবর..