× Banner
সর্বশেষ
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রীর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ ত্রাণ বিতরণের পাশাপাশি সরকার পুনর্বাসনের দিকে জোর দিচ্ছে – ত্রাণমন্ত্রী মৎস্য ও প্রাণিসম্পদ খাতে উদ্যোক্তাদের তালিকা প্রণয়ন করা হবে – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী দায়িত্ববোধ-সচেতনতা তৈরি করা গেলে পরিচ্ছন্ন শহর গড়ে তোলা যাবে – স্থানীয় সরকার মন্ত্রী প্রযুক্তির অপব্যবহারে মানবপাচার-চোরাচালান, কড়া বার্তা স্বরাষ্ট্রমন্ত্রীর রথযাত্রা উৎসব শুরু কাল বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে চায় ফ্রান্স – রাষ্ট্রদূত দেশটাকে আরও সবুজ করে গড়ে তুলতে হবে – প্রধানমন্ত্রী কানাডার সঙ্গে প্রাণিসম্পদ-খাদ্য নিরাপত্তা সহযোগিতা জোরদারে আগ্রহী বাংলাদেশ প্রাইভেট পড়ানোর বকেয়া টাকা চাওয়ায় শিক্ষিকা সিঁথি সীমিতার মাথায় ১০ কোপ

সিলেটে ইউনিটি মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্টিত

admin
হালনাগাদ: শনিবার, ১০ অক্টোবর, ২০১৫

শাফী চৌধুরীঃ সিলেটে সমাজ কল্যান মূলক সংঘঠন দি ইউনিটি অব সোস্যাল এসোসিয়েশন এর উদ্যোগে ২য় ইউনিটি মেধা বৃত্তি পরীক্ষা টুকের বাজারস্থ হাজী আব্দুস সাত্তার উচ্চ বিদ্যালয়ে অনুষ্টিত হয়েছে।  অনুষ্ঠিত এই পরীক্ষায় নগরীর বিভিন্ন স্কুলের  ৫ম থেকে ৮ম শ্রেণী পর্যন্ত অধ শতাধিক  শিক্ষার্থী অংশগ্রহণ করে।

মেধাবৃত্তি পরীক্ষার হল পরিদর্শন করেন সিলেটের  শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফুড এন্ড টেকনোলজি বিভাগের অধ্যাপক ড.ইফতেখার আহমেদ এসময় তিনি বলেন, ছাত্রছাত্রীদের মেধার বিকাশ ও লালনে ইউনিটি নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। তিনি আরও বলেন মেধাবী ছাত্রদের বৃত্তি প্রদান আর্তমানবতার পাশে দাঁড়ানো, শীতবস্ত্র বিতরণ, ত্রাণ বিতরণ, শিক্ষা উপকরণ বিতরণ,  রোপন কর্মসূচি, সহ সমাজ ও ছাত্রকল্যাণমূলক কাজে ইউনিটির একঝাক তরুন ছাত্ররা নতুন শিক্ষার্থীদের মানবকল্যাণ মূলক কাজে উৎসাহিত করছে।

বৃত্তি পরীক্ষার হল পরিদর্শনকালে অন্যদের মাঝে উপস্থিত ছিলেন বিশিষ্ট  শিক্ষানুরাগী গোবিন্দগঞ্জ ডিগ্রী কলেজের অধ্যক্ষ সুজাত আলী রফিক, আব্দুস সাত্তার স্কুলের সিনিয়র শিক্ষক বদরুল হুদা,আব্দুস শুকুর,টুকের বাজার ব্যবসায়ী সমিতির সাধারন সম্পাক নেওয়াজ উদ্দিন,টুকের বাজার ইউপি সদস্য এনামুল হোসেন,কুয়েত প্রবাসী মিলাদ হোসেন প্রমুখ। হল পরিদর্শন কালে তারা সুশৃঙ্খলভাবে পরীক্ষা অনুষ্টিত হওয়ায় সন্তোষ প্রকাশ করেন।

এ সময় শিক্ষানুরাগী সুজাত আলী রফিক বলেন, বতমান মাদক,অপসংস্কৃতি, কুসংস্কার এর সমাজে শিক্ষা ও সমাজসেবায় ইউনিটি অব সোস্যাল এসোসিয়েশন অবদান অতুলনীয়।এ সময় তিনি বলেন ইউনিটির এসব কাযক্রমে সব সময় পাশে থাকবেন।


এ ক্যটাগরির আরো খবর..