× Banner
সর্বশেষ
পশ্চিমবঙ্গে শব্দদূষণ রোধে লাউডস্পিকার অপসারণ, আদালতের নির্দেশ বাস্তবায়নের দাবি সরকারের আজ ৭ আগস্ট বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২১ শ্রাবণ শুক্রবারের দিনপঞ্জি ও ইতিহাসের এইদিনে শ্যামনগরে প্রতিবন্ধী,দুস্থ ও অসহায় ব্যক্তিদের মাঝে দুই লক্ষাধিক টাকার চেক বিতরণ শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম শাহাদৎবার্ষিকী অনুষ্ঠিত তনু হত্যা মামলায় সাবেক সেনাসদস্য হাফিজুরের জামিন বাতিল, আত্মসমর্পণের নির্দেশ লিবিয়ায় মাফিয়ার নির্যাতনে মাদারীপুরের যুবকের মৃত্যু পাইকগাছায় ছাত্র ও দরিদ্র মানুষের মাঝে সাইকেল, সেলাই মেশিন ও ভ্যান বিতরণ মার্কিন প্রশান্ত মহাসাগরীয় নৌবহর কমান্ডারের বাংলাদেশ সফর শেষ

দেবব্রত রায় দিপন

সিলেটে আদালতের নির্দেশনা ও বাস্তবায়ন বিষয়ে বেলার মতবিনিময়

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫
আদালতের নির্দেশনা

সিলেটে আদালতের নির্দেশনা ও বাস্তবায়ন বিষয়ে উপকারভোগীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকালে সিলেটের একটি অভিজাত হোটেলে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) উদ্যোগে এই সভা অনুষ্ঠিত হয়।

বেলার সিলেট বিভাগীয় সমন্বয়ক অ্যাডভোকেট শাহ সাহেদা আখতার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন। এসময় তিনি একটি ডকুমেন্টারি উপস্থাপন করেন।

শাহ সাহেদা আখতার বলেন, ’পরিবেশের ইস্যুতে সিলেট বিভাগে এ পর্যন্ত ২৯ টি মামলা হয়েছে। এছাড়া ২০২৫ সালের জানুয়ারি থেকে জুন পর্যন্ত সম্পাদিত কার্যক্রম এবং জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত কর্মপরিকল্পনা উপস্থাপন করেন।

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন বেলার নেটওয়ার্ক সদস্য ও সিলেট প্রেসক্লাবের সাবেক সভাপতি ইকবাল সিদ্দিকী। এসময় আইনজীবী, সিলেট বিভাগের ৪ জেলা ও বিভিন্ন উপজেলার বেলার সদস্য, সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় তারা নিজ নিজ এলাকার বিভিন্ন সমস্যা চিহ্নিত করে সেব্যাপারে পরামর্শ দেন৷


এ ক্যটাগরির আরো খবর..