× Banner
সর্বশেষ
জগন্নাথদেবের পুনর্যাত্রা আজ: উল্টো রথযাত্রার ধর্মীয় তাৎপর্য, ইতিহাস ও আধ্যাত্মিক বার্তা সোনম ওয়াংচুক অনশন প্রত্যাহার, ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবিতে আন্দোলন অব্যাহত আজ ২৪ জুলাই বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় সকাল ৯টার মধ্যে ১০ অঞ্চলে ঝড়ো হাওয়ার আশঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত ২৪ জুলাই শুক্রবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করতে পারেন, দাবি রয়টার্সের টিপকাণ্ডে বরখাস্ত কনস্টেবল নাজমুল তারেককে চাকরিতে পুনর্বহালের নির্দেশ ধর্মমন্ত্রীর আশু আরোগ্য কামনায় দেশজুড়ে হেফাজতে ইসলামের বিশেষ দোয়া দক্ষিণ-পূর্ব ও উত্তর-পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি, সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত ১১২ টাকায় সরকারি চাকরি পাওয়া স্বচ্ছ নিয়োগের প্রমাণ: দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী

মাহমুদ খান, সিলেট প্রতিনিধি

সিলেটের নয় মামলার সাজাপ্রাপ্ত আসামি সুন্দরি দেবী গ্রেফতার

Ovi Pandey
হালনাগাদ: শনিবার, ১৩ মে, ২০২৩
sundori devi

নয়টি মামলায় সাজাপ্রাপ্তসহ দশ মামলার পলাতক আসামি সিলেটের বহুল আলোচিত সুন্দরি দেবীকে (৪০) ঢাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (১৩ মে) সকাল সাড়ে ৭টার দিকে সিলেট মহানগর পুলিশের একটি দল ঢাকার এলিফ্যান্ট রোডের নিউমার্কেট এলাকা থেকে তাকে গ্রেফতার করে। গ্রেফতার সুন্দরি দেবী সিলেট নগরের লামাবাজারের ছায়াতরু ৬৮ নম্বর বাসার বাবুল সিংহের স্ত্রী। তিনি লামাবাজার ভিআইপি রোডের স্নেহা হ্যান্ডিক্রাফটের মালিক।

শনিবার বিকেলে সিলেট মহানগর পুলিশের ভারপ্রাপ্ত মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার সুদীপ দাস এসব তথ্য জানান।

সিলেট কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী মাহমুদ বলেন, তথ্যপ্রযুক্তির সহায়তায় ও গোপন সংবাদের ভিত্তিতে ঢাকার নিউমার্কেট থানার এলিফ্যান্ট রোড এলাকা থেকে সুন্দরি দেবীকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

পুলিশ সূত্র জানায়, সুন্দরি দেবীর বিরুদ্ধে সিআর-৮৬/১৮ ও দায়রা-১৮৯৩/১৯ এর মামলায় চারমাসের কারাদ-সহ ১ লাখ ৭৮ হাজার টাকা জরিমানা, কোতোয়ালি সিআর-১৩৭৩/১৫ ও দায়রা-১১০৯/১৬ এর মামলায় এক বছরের বিনাশ্রম কারাদ- এবং ৮ লাখ টাকা জরিমানা, সিআর-৪৪০/১৬ ও দায়রা-১৮১০/১৬ এর মামলায় সাতমাসের কারাদ-সহ ৫ লাখ ২০ হাজার টাকা জরিমানা, কোতোয়ালি সিআর-৪৯০/১৫ ও দায়রা-৫৮১/১৬ এর মামলায় এক বছরের বিনাশ্রম কারাদ- এবং ১৪ লাখ ২ হাজার টাকা জরিমানা, সিআর-২২৫/১৭ ও দায়রা-১৯৬৭/১৭ এর মামলায় এক বছরের বিনাশ্রম কারাদ- এবং ২ লাখ টাকা জরিমানা, কোতোয়ালি সিআর-৬২৫/১৫ ও দায়রা-৯৫৩/১৬ এর মামলায় এক বছরের বিনাশ্রম কারাদ- এবং ৩ লাখ ২৪ হাজার ৭৬২ টাকা জরিমানা, সিআর-২২৪/১৭ ও দায়রা-১৯৬৫/১৭ এর মামলায় এক বছরের বিনাশ্রম কারাদ- এবং ৩ লাখ টাকা জরিমানা, দায়রা-৯৪৮/১৫ এর মামলায় চারমাসের কারাদ-সহ ১ লাখ ৯১ হাজার ৮৯০ টাকা জরিমানা এবং সিআর-২০৬/১৫ ও দায়রা-১৩৪২/১৫ এর মামলায় চারমাসের কারাদ- ও ২৭ হাজার ৬৬৩ টাকা জরিমানার সাজা ঘোষণা করেছেন আদালত।


এ ক্যটাগরির আরো খবর..