× Banner
সর্বশেষ
বিকেএসপি পরিদর্শন ও নারী ফুটবলারদের সঙ্গে খেলায় অংশ নিয়েছেন জাইমা রহমান প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা অনুষ্ঠিত ৬ শিশু মৃত্যুর ঘটনায় শাস্তির মুখোমুখি হচ্ছে আদ-দ্বীন হাসপাতাল – স্বাস্থ্যমন্ত্রী কোটালীপাড়ায় বার্জার ফসরকের রাজমিস্ত্রি কর্মশালা অনুষ্ঠিত নড়াইলে স্ত্রীকে হত্যার পর আত্মহত্যার নাটক, স্বামী গ্রেপ্তার  মান্দায় মাদক সিন্ডিকেটে ডিবির হানা ৬৬৩ পিস ট্যাপেন্টাডলসহ নারী গ্রেপ্তার কোটালীপাড়ায় নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত আজ ১ আষাঢ় মঙ্গলবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৬ই জুন মঙ্গলবারের পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ঢাকা-বরিশাল মহাসড়কে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

সিলেট প্রতিনিধি

সিলেটের ডৌবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গ্রেফতার 

ACP
হালনাগাদ: বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০২৪
পরিষদের চেয়ারম্যান গ্রেফতার 

গোয়াইনঘাট উপজেলার ডৌবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম. নিজাম উদ্দিনকে গ্রেফতার করেছে র‌্যাব-৯।
বৃহস্পতিবার (৩ অক্টোবর) দুপুর ১টা ১০ মিনিটে সিলেট মহানগর পুলিশের বিমানবন্দর থানাধীন এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে র‍্যাব।
গ্রেপ্তার নিজাম গোয়াইনঘাট উপজেলার ডৌবাড়ি ইউনিয়নের চেয়ারম্যান। তিনি গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক এবং সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি।
র‍্যাব ৯ এর সহকারী পুলিশ সুপার (গণমাধ্যম) মো. মশিহুর রহমান সোহেল স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নিজাম উদ্দিনের বিরুদ্ধে ছাত্র আন্দোলনে হামলার অভিযোগসহ বিগত সরকারের আমলে বিভিন্ন অনিয়ম, দুর্নীতি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে। তিনি গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক এবং সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি।
এছাড়াও তিনি দীর্ঘদিন ধরে সিলেটের বিভিন্ন এলাকায় অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে জড়িত ছিলেন। পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করার কার্যক্রম প্রক্রিয়াধীন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..