× Banner
সর্বশেষ
ঈদযাত্রায় কমলাপুরে উপচেপড়া ভিড় ২৪ ঘণ্টায় যমুনা সেতুতে টোল আদায় ৩ কোটি ৬৮ লাখ টাকা যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা ফের তীব্র, বন্দর আব্বাস বিস্ফোরণের পর দক্ষিণ ইরানে মার্কিন হামলা আজ ২৬ মে (১১ জ্যৈষ্ঠ) মঙ্গলবারে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ মঙ্গলবার (২৬ মে) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলায় ‘মুক্তধারা-জিএফবি সাহিত্য পুরস্কার’ পেলেন ড. আব্দুন নূর প্রবীণ ও প্রতিবন্ধীদের জন্য ভাড়ায় ছাড় উদ্বোধন, আন্তনগর ট্রেনে নারীদের জন্য আলাদা কোচ চালুর ঘোষণা – সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী আজ হজের প্রথমদিন, লাব্বাইক ধ্বনিতে মুখরিত মিনার প্রান্তর, তাঁবুতে হাজীদের খোঁজ নিচ্ছেন ধর্মমন্ত্রী পাটুরিয়া ফেরিঘাটে অতিরিক্ত ভাড়া আদায় ও অনিয়মের দায়ে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশ – নৌপরিবহন প্রতিমন্ত্রীর ব্রাহ্মণবাড়িয়ার দৃষ্টি প্রতিবন্ধী সংগীতশিল্পী পরিবারকে অর্থ সহায়তা দিলেন – যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

ডেস্ক

সিরি এ’-ইতালি: মিলানকে আটকে দিলো ফিওরেন্টিনা

Ovi Pandey
হালনাগাদ: সোমবার, ৬ মার্চ, ২০২৩
ac millan

সিরি এ’ লিগের পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে পৌঁছানোর সুযোগ হাতছাড়া করল এসি মিলান। ফিওরেন্টিনার কাছে ২-১ গোলে হেরে গেছে বর্তমান চ্যাম্পিয়নরা। বিরতি থেকে ফেরার তিন মিনিট পর নিকোলাস গঞ্জালেসের পেনাল্টি গোল এবং শেষ দিকে লুকা জোভিচের দর্শনীয় হেডের গোলে পুর্ন তিন পয়েন্ট পায়  ফিওরেন্টিনা। এতে অবসান হলো মিলানের টানা চার ম্যাচের অগ্রাভিযান। আগামী বুধবার চ্যাম্পিয়ন্স লিগের নকআউট পর্বে টটেনহ্যাম হটস্পার্সের বিপক্ষে লড়াইয়ের আগে এমন নেতিবাচক ফলাফল দেখতে হলো এসি মিলানকে।

ম্যাচের শেষ মিনিটে মিলানের হয়ে সান্তনা হিসেবে একটি গোল পরিশোধ করেন থিও হার্নান্দেজ। এই পরাজয়ে এক ম্যাচ কম খেলা নগর প্রাতিদ্বন্দ্বি ইন্টার মিলানের সমান ৪৭ পয়েন্টেই রয়ে গেছে এসি মিলান। পরের ম্যাচে লেচ্চের মোকাবেলা করবে ইন্টার মিলান।

স্টেফানো পিওলির দলটি গতকাল তাদের তারকা স্ট্রাইকার রাফায়েল লিয়াওকে ছাড়াই প্রতিদ্বন্দ্বিতা করেছে ফিওরেন্টিনার বিপক্ষে। নিষেধাজ্ঞার কারণে খেলতে পারেননি ওই ফরোয়ার্ড। এখন ল্যাৎসিওর চেয়ে মাত্র এক পয়েন্টে পিছিয়ে আছে এসি মিলান। এছাড়া পরের ম্যাচে জুভেন্টাসকে হারাতে পারলে গোল ব্যবধানে মিলানকে টপকে যাবে রোমা।

ম্যাচ শেষে পিওলি বলেন,‘ আজ ফিওরেন্টিনা আমাদের চেয়ে ভালো খেলেছে। তবে আমাদের দৃস্টি টটেনহ্যাম ম্যাচের দিকে কেন্দ্রিভুত থাকার কারণে এমনটি ঘটেছে, তা নয়। সেটি হবে ভিন্ন একটি ম্যাচ। সেটি একটি নকট আউট ম্যাচ। আজ রাতের পারফর্মেন্স সেখানে প্রভাব ফেলতে পারবে না। একইভাবে টানা দুই ম্যাচে হেরে গেলেও টটেনহ্যামের পারফর্মেন্সেও এর প্রভাব পড়বে না।’

এই জয়ের পরও অবশ্য তুরিনোর সমান ৩১ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার ১২ তম অবস্থানেই রয়ে গেছে ফিওরেন্টিনা। শনিবার অনুষ্ঠিত লিগের আরেক ম্যাচে মোঞ্জা ২-১ গোলে এম্পোলির বিপক্ষে জয়লাভ করেছে। এছাড়া গোল শুন্য ড্র হয়েছে আটালান্টা বনাম উদিনেসের মধ্যকার ম্যাচটি।


এ ক্যটাগরির আরো খবর..