× Banner
সর্বশেষ
একমাত্র বাংলাদেশই জ্বালানি তেলের দাম অপরিবর্তিত -মন্ত্রী ইকবাল হাসান নড়াইলে সড়ক দুর্ঘটনায় মহিলা নিহত  সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী আটক আজ ৭ এপ্রিল বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ মঙ্গলবার (৭ এপ্রিল) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে খাতা মূল্যায়ন অনিয়মে কঠোর ব্যবস্থা, নকলমুক্ত এসএসসি পরীক্ষা নিশ্চিতের নির্দেশনা দিলেন শিক্ষামন্ত্রী সমতল ও পাহাড়ে কোনো বৈষম্য থাকবে না -পার্বত্য মন্ত্রী সালথায় শিক্ষকের বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন টেকনাফ স্থলবন্দরের কার্যক্রম পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হয়েছে -নৌপরিবহন প্রতিমন্ত্রী নাসা মেইনল্যান্ড গার্মেন্টস খুলছে ৮ এপ্রিল -শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী

সিরিয়ালের শুটিং বন্ধ থাকায় বিপাকে টেলিভিশন চ্যানেল কর্তৃপক্ষ

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৩ আগস্ট, ২০১৮

কলকাতায় টিভি সিরিয়ালের শুটিং বন্ধ থাকার কারণে বিপাকে পড়েছে টেলিভিশন চ্যানেল কর্তৃপক্ষ। গত ১৮ আগস্ট থেকে থেকে টেলিভিশন পাড়ায় শুটিং বন্ধ রয়েছে। এতে চরম অচলাবস্থা তৈরি হয়েছে ইন্ডাস্ট্রিতে। আর্টিস্ট ফোরাম এবং প্রযোজকদের দফায় দফায় বৈঠকের পর বুধবারও কোনও সমাধান হয়নি।

টেলিভিশন চ্যানেল কর্তৃপক্ষের কাছে বেশিরভাগ ধারাবাহিকেরই কোনও নতুন এপিসোড জমা পড়েনি। ফলে এই অচলাবস্থায় কর্তৃপক্ষ পুরনো এপিসোড পুনরায় দেখাতে বাধ্য হচ্ছেন। এই পরিস্থিতিতে এবার সরাসরি হস্তক্ষেপ করছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আজ বৃহস্পতিবার বিকেল ৪ টায় সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে বৈঠক করবেন তিনি। প্রয়োজনে সরকার কঠোর নির্দেশ জারি করতে পারে বলেও জানা গেছে। খবর আনন্দবাজার।

এর আগে বৃহস্পতিবার বেলা ১১টায় টালিগঞ্জের টেকনিশিয়ান্স স্টুডিওতে রাজ্যের তথ্য-সংস্কৃতি দপ্তরের পক্ষে বৈঠক ডাকা হয়েছিল। রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাসের তাতে থাকার কথা ছিল। সেই বৈঠক বাতিল করে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপের মাধ্যমে সমাধানে পৌঁছনো যাবে বলে সব পক্ষই আশাবাদী।

আর্টিস্ট ফোরামের সহ-সভাপতি অরিন্দম গঙ্গোপাধ্যায় বলেন, ‘আশা করি, ইতিবাচক কিছু ঘটবে।’ শ্রীকান্ত বলেন, ‘আশা করছি, আলোচনার টেবিলেই সমস্যা মিটে যাবে।’

এর আগে ৭ জুলাই অরূপ বিশ্বাসের মধ্যস্থতায় প্রযোজকদের সংগঠন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব টেলিভিশন প্রোডিউসার (ডব্লিউএটিপি) এবং শিল্পীদের সংগঠন, পশ্চিমবঙ্গ মোশন পিকচার্স আর্টিস্টস ফোরাম (ডব্লিউবিএমপিএএফ)-এর পক্ষে যৌথভাবে কিছু সিদ্ধান্ত নেওয়া হয়।তার মধ্যে শিল্পী-কলাকুশলীদের বকেয়া টাকা পরিশোধ করা এবং কাজের সময় ১০ ঘণ্টায় বেঁধে দেওয়া ছিল অন্যতম। এদিকে টানা পাঁচ দিন শুটিং বন্ধ থাকায় বেশ কয়েকটি টিভি সিরিয়ালের স্লটেই পুরনো পর্বের ‘রিপিট’ চলছে। এবার মমতার হস্তক্ষেপে এই পরিস্থিতির সমাধান হতে পারে বলে আশা করছেন উভয় পক্ষ।


এ ক্যটাগরির আরো খবর..