বেনাপোল প্রতিনিধিঃ প্রতারনার মাধ্যমে স্যাম্পনি মোবাইল কোম্পানি বেনাপোল খুচরা ব্যাবসায়িদের দিয়ে দির্ঘদিন ধরে স্যাম্পনি মোবাইল ফোনের মার্কেট তৈরী করে নিজেরা বেনাপোল বাজারে কোম্পানির শোরুম স্থাপন করায় বেনাপোল বাজারের ২২ টি খুচরা দোকানিরা ক্ষোভে ফেটে পড়েছে। বৃহস্পতিবার বেলা ১২ টার সময় বেনাপোল বন্দর প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে ব্যাবসায়িরা তাদের অভিযোগ তুলে ধরেন।
বেনাপোল বাজারের মোবাইল সমিতির সভাপতি মো: শাহিনুর ইসলাম তার লিখিত বক্তব্য বলেন, দির্ঘ ৯ বছর বেনাপোল বাজারে আমারা ২২ টি মোবাইল ফোনের দোকানদাররা কোম্পনির ডিষ্ট্রিবিউটার আইডিয়াল কমিউনিকেশন থেকে মোবাইল নিয়ে তাদের কম চলা মডেলের মোবাইল ফোন ও রেসিও অনুযায়ী আমাদের ধরিয়ে দিয়ে বিক্রি করে বর্তমানে মার্কেট ভালো দেখে তারা নিজেরা শোরুম স্থাপন করায় আমরা যারা এখানে ব্যাবসা করছি তারা ক্ষতিগ্রস্থ হব আর্থিক ভাবে। কারন কম চলা মডেলের এবং অন্যান্য আরো স্যাম্পনি ফোন বর্তমানে আমাদের ২২ টি দোকানে ৩০ লক্ষ টাকার মোবাইল ফোন জমা রয়েছে যা বিক্রি হওয়ার অনুপযোগি।
তিনি আরো বলেন, দির্ঘ ৯ বছর বেনাপোল এর মত একটা ছোট্র শহরে মাত্র আধা কিলোমিটারের ভিতর ২২ টি দোকানে আমরা ব্যাবসা চালিয়ে আসছি যে ভবিষ্যাতে আমরা মার্কেটটি ভালো করে ধরতে পারব। কিন্তু সেই সময় আসায় কোম্পানির চোখ পড়ে বেনাপোল বাজারের দিকে। তারা নিজেরা আমাদের ব্যাবসায়িদের সাথে কোন প্রকার যোগাযোগ ছাড়া নিজেদের শোরুম স্থাপন করায় ব্যাবসায়িরা ক্ষোভে ফেটে পড়েছে। স্যাম্পনি কোম্পানির এ ধরনের প্রতারনা নিয়ে ২০১৫ সনে ও খুলনা থেকে প্রকাশিত দৈনিক প্রবাহে স্যাম্পনি কোম্পানির বেনাপোলে জালিয়াতির শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়।
বেনাপোল বাজারের মোবাইল ব্যাবসায়ি সমিতির সাধারন সম্পাদক মহামুদুল হাসান বলেন কোম্পানির দেওয়া ১ বছরের গ্যারন্টি দিয়ে আমরা সেট বিক্রি করলে কোন সমস্যা হলে ক্রেতারা আমাদের কাছে এনে দিয়ে আমরা যশোর আইডিয়াল কমিউনিকেশনসে নিয়ে গেলে তারা ১০ দিনের ডেথ দিলে ও ১/২ মাস এমনকি অনেক সেট নিয়ে বছর পেরিয়ে যাওয়ায় আমারা ক্রেতাদের গালিগালাজ এবং অবশেষে ডেমারেজ দিয়ে ক্ষতিগ্রস্থ হয়েছি।
এ গুলো স্যাম্পনি কোম্পন্নি না দেখে আমাদের বেনাপোল বাজারে নিজস্ব শোরুরম স্থাপন করায় আমরা হতাশা বোধ করছি। তিনি আরো বলেন কোম্পানি যদি তাদের শোরুম এখান থেকে না নিয়ে যায় তাহলে আমরা বেনাপোল বাজারে পর্যায় ক্রমে কঠিন আন্দোলনে যেতে বাধ্য হব।