× Banner
সর্বশেষ
বন্যায় ক্ষতিগ্রস্ত বোরো চাষিদের ৭৫০০ টাকা করে সহায়তা দেবে সরকার – কৃষিমন্ত্রী ডাসারে ভ্রাম্যমাণ বাসে বেকারদের কম্পিউটার প্রশিক্ষণ কামারখালী বাজারের পানি নিস্কাশনের ড্রেন যেন ময়লার ভাগাড় সিলেক্টইউএসএ ইনভেস্টমেন্ট সামিটে বাংলাদেশের নেতৃত্বে মার্কিন রাষ্ট্রদূত বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী লিমনের মরদেহ দেশে পৌঁছেছে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতের হাইকমিশনারের বিদায়ী সাক্ষাৎ কক্সবাজারকে আরও পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে ডিসিদের নির্দেশ বিমান মন্ত্রীর আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে সাতক্ষীরায় দিনব্যাপী ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত অন্তর্বর্তী সরকারের সার্বিক কাজ অনুসন্ধানে কমিশন চেয়ে রিট

সিটি-আনন্দ আলো সাহিত্য পুরস্কারের মিলনমেলা

admin
হালনাগাদ: শনিবার, ৫ মার্চ, ২০১৬

কবি, সাহিত্যিক, লেখক, প্রকাশক আর বিশিষ্টজনের উপস্থিতিতে আজ যেন এক মিলনমেলা বসেছিল রাজধানীর তেজগাঁওয়ের চ্যানেল আই স্টুডিওতে। উপলক্ষ ছিল সিটি-আনন্দ আলো সাহিত্য পুরস্কার ২০১৬ প্রদান অনুষ্ঠান।

প্রবীণ ও নবীন লেখকদের উজ্জ্বল উপস্থিতিতে অনুষ্ঠানটি সত্যিকার অর্থে হয়ে উঠেছিল উৎসবমুখর। আজ শনিবার ৮মবারের মতো আনুষ্ঠানিকভাবে সিটি-আনন্দ আলো সাহিত্য পুরস্কার দেওয়া হয়। বেলা ১২টায় তেজগাঁওয়ের চ্যানেল আই ভবনে আয়োজিত এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান, চ্যানেল আই-এর ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর এবং সিটিব্যাংক এনএ’র সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও চীফ ফিন্যান্সিয়াল অফিসার এস এইচ আসলাম হাবীব।

এবার ‘ক’ শাখায় প্রবন্ধ, আত্মজীবনী ও স্মৃতিকথা বিভাগে চন্দ্রাবতী থেকে প্রকাশিত আবুল মাল আবদুল মুহিতের ‘সোনালি দিনগুলি’ ও জার্নিম্যান থেকে প্রকাশিত মুনতাসীর মামুনের ‘ঢাকার খাল পোল ও নদীর চিত্রকর’, উপন্যাসে কথাপ্রকাশ থেকে প্রকাশিত সেলিনা হোসেন-এর ‘নিঃসঙ্গতার মুখর সময়’, শিশুসাহিত্যে অন্যপ্রকাশ থেকে প্রকাশিত আসলাম সানীর ‘নির্বাচিত ১০০ ছড়া’, কবিতায় যৌথভাবে সময় থেকে প্রকাশিত পিয়াস মজিদ-এর ‘কবিকে নিয়ে কবিতা’ ও চৈতন্য থেকে প্রকাশিত মুজিব ইরম-এর ‘শ্রীহট্টকীর্তন’ পুরস্কার পেয়েছে।

‘খ’ শাখায় (জীবনের প্রথম বই ক্যাটাগরিতে) জনান্তিক থেকে প্রকাশিত এহ্‌সান হাফিজ-এর ‘এ ও সে ও’ পুরস্কার পেয়েছে। ‘ক’ শাখায় প্রতিটি পুরস্কারের মূল্যমান ৩০ হাজার টাকা ও একটি ক্রেস্ট আর ‘খ’ শাখায় পুরস্কারের মূল্যমান ১০ হাজার টাকা ও একটি ক্রেস্ট।

অনুষ্ঠানের আরও উপস্থিত ছিলেন সায়েন্স-ফিকশন লেখক মোশতাক আহমেদ, সময় প্রকাশনীর স্বত্বাধিকারী ফরিদ আহমেদ, অনুপমের মিলন কান্তি নাথ,চন্দ্রবতী একাডেমির কামরুজ্জামান কাজল প্রমুখ।

সিটি ব্যাংক এনএ’র সহায়তায় ২০০৮ সালে এই পুরস্কার প্রবর্তন করা হয়। এযাবৎ যাঁরা এই পুরস্কার পেয়েছেন তাঁরা হলেন সৈয়দ শামসুল হক, রাবেয়া খাতুন, অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ, সিরাজুল ইসলাম চৌধুরী, আকবর আলী খান, শামসুজ্জামান খান, কাইয়ুম চৌধুরী, নির্মলেন্দু গুণ, আল মাহমুদ, হুীমায়ূন আহমেদ, ইমদাদুল হক মিলন, মুহম্মদ জাফর ইকবাল, আনিসুল হক, নাসরীন জাহান, ফজলুল আলম, হরিশংকর জলদাস, মুহম্মদ নূরুল হুদা, আসাদ চৌধুরী, আফজাল হোসেন, কাইজার চৌধুরী, আলী ইমাম, আমীরুল ইসলাম, লুৎফর রহমান রিটন, শাহাবুদ্দীন নাগরী, মোহিত কামাল, মফিদুল হক, কামাল চৌধুরী, মাহবুব আজীজ, সাইমন জাকারিয়া, নাজনীন মুর্তজা, আনজীর লিটন, বরেন চক্রবর্তী, মাহবুবা চৌধুরী, মোশতাক আহমেদ, আলম তালুকদার, রেজাউদ্দিন স্টালিন।


এ ক্যটাগরির আরো খবর..