× Banner
সর্বশেষ
শ্যামনগরে জনসম্মুখে পোড়ানো হল জব্দকৃত চায়না দুয়ারি জাল তনু হত্যা মামলায় জামিনে মুক্তি পেলেন সাবেক সেনাসদস্য হাফিজুর রহমান আইসিসিআর স্কলারশিপ দুই দেশের জনগণের মধ্যে সেতুবন্ধন গড়বে – ভারতীয় হাইকমিশনার দেশে ইমাম, মুয়াজ্জিনসহ ধর্মীয় উপাসনালয়ের আড়াই লাখেরও বেশি ব্যক্তি পাবেন মাসিক সম্মানি যাদের কমিশনার হওয়ার যোগ্যতা ছিল না, তারা উপদেষ্টা হয়েছিল – পার্থ মাদারীপুরে জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্থদের সঙ্গে জাতিসংঘের আন্তর্জাতিক অভিবাসন সংস্থা ও ইতালি দূতাবাসের মতবিনিময় নদী দূষণ প্রতিরোধে নারায়ণগঞ্জ ও দক্ষিণ কেরাণীগঞ্জে পরিবেশ অধিদপ্তরের অভিযান শিশুর সুপ্ত সম্ভাবনা বিকাশে প্রয়োজন সহায়ক পরিবেশ ও সামাজিক জাগরণ – মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী স্ত্রীকে হত্যায় স্বামীর মৃত্যুদণ্ড দেশে হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু

বেনাপোল প্রতিনিধি(মোঃ মাসুদুর রহমান শেখ )

বেনাপোল সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন নির্বাচনে সভাপতি শামছুর রহমান সম্পাদক লতা

ACP
হালনাগাদ: সোমবার, ৩০ মে, ২০২২
বেনাপোল সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন নির্বাচনে

বন্দর ব্যবহারকারী সংগঠন বেনাপোল কাস্টমস ক্লিয়ারিং এন্ড ফরোয়ার্ডিং (সিএন্ডএফ) এজেন্ট অ্যাসোসিয়েশনের ত্রি-বার্ষিক নির্বাচনে শামছুর রহমান-খায়রুজ্জামান মধু-এমদাদুল হক লতা পরিষদের ১৮ জন প্রার্থী এবং  ‘ঐক্য পরিষদের’ ব্যানারে ‘ছাতা’ প্রতীকের সজন-ভারত- ফজলু পরিষদের আবু তাহের ভারত জয় লাভ করেছে।
সোমবার (৩০ মে) রাতে ভোটগণনা শেষে ফল ঘোষণা করেন নির্বাচন কমিশনার। নির্বাচনে ‘সমমনা সম্মিলিত সমন্বয় পরিষদের’ ব্যানারে ‘আনারস’ প্রতীকে শামছুর রহমান- খায়রুজ্জামান মধু-এমদাদুল হক লতা নেতৃত্বাধীন সমমনা পরিষদের ১৮ জন প্রাথী জয়ী হয়েছেন। এবং ‘ঐক্য পরিষদের’ ব্যানারে ‘ছাতা’ প্রতীকের সজন-ভারত- ফজলু পরিষদের আবু তাহের ভারত জয়ী হয়েছেন।
নব নির্বাচিত সভাপতি শামছুর রহমান পেয়েছেন ৩৯০ ভোট, সহ-সভাপতি খায়রুজ্জামান মধু পেয়েছেন ৩২৯ ও সাঃ সম্পাদক এমদাদুল হক লতা পেয়েছেন ৪১৯ ভোট।
আজ সোমবার (৩০ মে) সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।
এতে দুটি প্যানেলের ‘সমমনা সম্মিলিত সমন্বয় পরিষদের’ ব্যানারে ‘আনারস’ প্রতীকে লড়ছেন শামছুর রহমান-মধু-লতা পরিষদ, অন্য দিকে ‘ঐক্য পরিষদের’ ব্যানারে ‘ছাতা’ প্রতীকে লড়ছেন সজন-ভারত-ফজলু পরিষদ।
সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের ত্রি-বার্ষিক নির্বাচনে বিজয়ী সভাপতি শামছুর রহমান বলেন, আমাদের ভোট দিয়ে বিপুল ব্যবধানে জয়ী করায় সকল সিএন্ডএফ এজেন্টস সদস্য ও ভাই-বোনদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। তাদের মূল্যবান রায়ে আমরা ব্যবসায়ীসহ সংশ্লিষ্ট সকলের কল্যাণে কাজ করার সুযোগ পেয়েছি। সকলের সহযোগিতা ও পরামর্শ নিয়ে আমরা কাজ করে যাবো।
নির্বাচন কমিশনার ফারুক হোসেন উজ্জ্বল  বলেন, কোন রকম অপ্রীতিকর ঘটনা ছাড়াই সুষ্ঠু ও সুন্দর ভাবে ভোট গ্রহণ শেষ হয়েছে। নির্বাচনে মোট ৭২৪ জন ভোটারের মধ্যে ৫৮০ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন


এ ক্যটাগরির আরো খবর..