× Banner
সর্বশেষ
কোটালীপাড়ায় শুরু হচ্ছে ৩ দিনব্যাপী সুকান্ত মেলা বেনাপোল সি এন্ড এফ এজেন্টস্ স্টাফ অ্যাসোসিয়েশনের ত্রি-বার্ষিক সাধারণ নির্বাচন-২০২৬: জয়ের পথে ‘আমিরুল-বনি সমমনা পরিষদ’ এর বনি- আসাদ- ফয়সাল উচ্চশিক্ষার রূপান্তরে জাতীয় কর্মশালা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সীমান্ত অভিযানে ৯,৯০০ পিস সাইপ্রোহেপ্টাডিন হাইড্রোক্লোরাইড ট্যাবলেট উদ্ধার বহুপাক্ষিক কূটনীতি ও শান্তিরক্ষায় বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত বেনাপোল দৌলতপুর সিমান্ত এলাকায় বিজিবির অভিযানে ২২০ বোতল ল্যাবোরেট সিরাপ উদ্ধার  আজ ১২ মে (২৮ বৈশাখ ) মঙ্গলবারে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১২ মে মঙ্গলবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম-এর ১২৭তম জন্মজয়ন্তী উপলক্ষ্যে ‘প্রাক-প্রস্তুতিমূলক সভা’ জাজিরা প্রান্তে ‘পদ্মা সেতু জাদুঘর’ – এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন সেতু মন্ত্রী

সাড়ে তিন কোটি পাউন্ড পানিতে ধুয়ে গেছে

admin
হালনাগাদ: রবিবার, ২৪ জানুয়ারী, ২০১৬

আন্তর্জাতিক ডেস্ক: এক নারীর ‘কপাল’ পরীক্ষা চলছে।  উস্টার শহরের ওই নারীর দাবি, তিনি ৩ কোটি ৩০ লাখ পাউন্ড লটারিতে জিতেছেন। তার কাছে লটারির সেই টিকিটও আছে। কিন্তু সমস্যা হচ্ছে টিকিটটি ছিল তার জিন্সের প্যন্টের পকেটে। ভুলবশত পকেটে টিকিট রেখেই তিনি সেটি পরিষ্কারের জন্য ওয়াশিং মেশিনে দিয়েছিলেন।

যে নম্বরটি এই পুরষ্কার জিতেছে তা লেখা আছে টিকিটের গায়ে। তবে টিকিটের গায়ে যে তারিখ, বারকোড এবং সিরিয়াল নম্বর দেওয়া আছে সেগুলো অস্পষ্ট হয়ে গেছে। বিষয়টি যাচাই-বাছাই করে দেখার জন্যে ওই টিকিটটি লটারি আয়োজনকারী কোম্পানির কাছে পাঠানো হয়েছে। কোম্পানি নিশ্চিত করেছে  লটারির ওই টিকিটটি উস্টার শহরের একটি দোকান থেকে কেনা হয়েছিল।

টিকিট কোম্পানি জানিয়েছে, কেউ যদি দাবি করেন যে তার কাছে বিজয়ী টিকিটটি ছিলো কিন্তু সেটা হারিয়ে গেছে, কিংবা চুরি হয়েছে অথবা কাপড় ধোওয়ার সময় ওটা পকেটে থাকায় নষ্ট হয়ে গেছে, তাহলে ৩০ দিনের মধ্যে তাকে কোম্পানির কাছে ওই দাবি করতে হবে।

যে দোকান থেকে টিকিটটি বিক্রি হয়েছে তার মালিক বলছেন, ধোওয়ার কারণে টিকিটটির অবস্থা খুব খারাপ হয়ে গেছে। তবে কোম্পানির নিশ্চয়ই ওই ক্ষমতা আছে এটা আসল টিকেট কি না সেটা পরীক্ষা করে দেখার। এখন ওই নারীকে তার ‘কপাল’ পরীক্ষার জন্য একটু ধৈর্য্য ধরেই অপেক্ষা করতে হবে।


এ ক্যটাগরির আরো খবর..