সালমান খানের আজকের রাত কারাগারের ২ নম্বর ব্যারাকে কাটবে

বিশেষ প্রতিবেদকঃ বলিউড অভিনেতা সালমান খানের আজকের রাত যোধপুর কেন্দ্রীয় কারাগারের ২ নম্বর ব্যারাকে কাটবে।বৃহস্পতিবার দুই কৃষ্ণহরিণ শিকার মামলায় দোষী সাব্যস্ত হওয়ায় তাকে ৫ বছরের কারাদণ্ড দিয়েছেন যোধপুরের একটি আদালত। এছাড়া তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এবিপি লাইভের প্রতিবেদনে বলা হয়েছে, সালমান খানের আইনজীবীরা আজ তার জামিনের ব্যবস্থা করতে পারবেন না। আবেদন শেষে শুনানি হতে আগামীকাল পর্যন্ত সময় লেগে যাবে।ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডে’র এক প্রতিবেদনে বলা হয়েছে, জামিন পেতে রাজাস্থান হাইকোর্টের দিকে রওনা হয়েছেন সালমান, তার মানে আজ রাত কারাগারে কাটবে তার।

জিনিউজ’র প্রতিবেদনে বলা হয়, সালমানের জামিনের জন্য আবেদন করতে তার আইনজীবীদের আগামীকাল পর্যন্ত সময় লেগে যাবে। তাই আজ রাত তাকে জেলেই কাটাতে হবে এই নায়ককে।বিকেল ২টা ২১ মিনিটে জিনিউজ’র এক প্রতিবেদনে বলা হয়, সালমানকে যোধপুর কেন্দ্রীয় জেলে নেয়ার প্রস্তুতি চলছে।

২টা ৫১ মিনিটে বলা হয়, সালমানকে যোধপুর কেন্দ্রীয় জেলে নিতে পুলিশের গাড়িতে নেয়া হয়েছে। রাতে তাকে জেলেই থাকতে হবে। প্রথমে তাকে স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে নেয়া হবে।বণ্যপ্রাণী সংরক্ষণ আইনের ৯ ধারায় এই মামলার অপর ৪ আসামি সাইফ আলী খান, টাবু, সোনালি বেন্দ্রে ও নীলমকে বেকসুর খালাস দিয়েছেন আদালত।

১৯৯৮ সালের ২ অক্টোবর ‘হাম সাথ সাথ হ্যায়’ ছবির শুটিংয়ের সময় যোধপুরে গিয়ে ঝামেলায় জড়ান সালমান খান। রাজস্থানের যোধপুরের কঙ্কনিতে বিরল প্রজাতির ২টি কৃষ্ণহরিণ শিকার করেন সালমান খান, সাইফ আলী খান ও সোনালি বেন্দ্রে।ওই ঘটনার পরই মামলা দায়ের করা হয় সালমান, সাইফসহ অন্যদের বিরুদ্ধে। দীর্ঘ ২০ বছর ধরে মামলা চলা মামলার রায় ঘোষণা করা হয় এদিন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।